Jisshu-Nilanjana: কাউকে প্রয়োজন নেই, যিশুর সঙ্গে সম্পর্ক ভাঙার ধাক্কা কাটিয়ে ফের উঠে দাঁড়ালেন নীলাঞ্জনা

আপ্ত সহায়কের সঙ্গে প্রেমে মত্ত স্বামী। ঘর ছেড়ে তার সঙ্গেই লিভ ইনে রয়েছেন যিশু। ধাক্কা সামলাতে বেশ সময় নিতে হয়েছে নীলাঞ্জনাকে। এই অসময়ে দুই মেয়ে তাঁর হাত শক্ত করে ধরেছিলেন। এবার ধীরে ধীরে নিজে একক ভাবে উঠে দাঁড়াতে উদ্যোগী হলেন তিনি। ঘোষণা করলেন নিজের একক প্রযোজনা সংস্থার।

অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের কন্যা নীলাঞ্জনা। মুম্বইয়ে বড় হয়ে ওঠা তাঁর। সেখানেই মডেলিং করতেন তিনি। তার পরে বাংলায় অভিনয় শুরু করা। সেই অভিনয়ের সেট থেকেই যিশুর সঙ্গে প্রেম এবং বিয়ে। এতো বছরের দাম্পত্য তাঁদের। টলিপাড়ায় নজির ছিলেন যিশু নীলাঞ্জনা। সেই প্রেমেও যে ফাটল ধরতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি।

Jisshu-Nilanjana

কাজের জন্য দীর্ঘদিন মুম্বইয়ে রয়েছেন যিশু। বলিউড এবং একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে একবার যিশু অভিযোগ করেছিলেন, কলকাতায় তাঁকে কেউ ছবির কাজ দেয় না। বলিউড ডাকে সেকারণেই তিনি সেখানে কাজ করছেন। কিন্তু সেখানে থাকতে থাকতে যে নিজের আপ্ত সহায়কের সঙ্গে প্রেম করতে শুরু করে দেবেন অভিনেতা সেটা ভাবতেও পারেননি নীলাঞ্জনা।

খবরটা জানাজানি হয় নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি হওয়ার পর। ইনস্টাগ্রামে যিশুকে আনফলো করা। তাঁর সঙ্গে যিশুর সব ছবি মুছে ফেলা থেকে শুরু করে মেয়েরাও যিশুকে আনফলো করতে শুরু করে দিয়েছেন। যিশু নীলাঞ্জনা যৌথ ভাবে প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন। ব্লু ওয়াটার মোশন পিকচার্স নামে তাঁদের প্রযোজনা সংস্থার প্রথম সিরিয়াল ছিল হরগৌরীর পাইস হোটেল। সিরিয়ালটি বেশ সারা ফেলেছিল দর্শকদের মনে।

কিন্তু যিশুর সঙ্গে বিচ্ছেদ অবশ্যম্ভাবী জেনে নিজে একক ভাবে উঠে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন নীলাঞ্জনা। নিজের আলাদা প্রযোজনা সংস্থা শুরু করলেন তিনি। নিনি চিনি'জ মাম্মাস প্রোডাকশন নামে নতুন প্রয়োজনা সংস্থার ঘোষণা করেছেন নীলাঞ্জনা। দুই মেয়ের নাম নিয়েই এই প্রযোজনা সংস্থা শুরু করেছেন তিনি। নীলাঞ্জনা বলেছেন দুই মেয়ে যেভাবে তাঁকে আগলে রেখেছে তাতে তিনি তাঁর মায়ের ছোঁয়া পান।

এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ব্লু ওয়াটার্স মোশন পিকচার্স থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এদিকে একটিবারের জন্যও এখনও এই নিয়ে কোনও কথা বলেননি যিশু সেনগুপ্ত। সমাজমাধ্যমে নীলাঞ্জনা এবং সারা ও জারা অ্যাক্টিভ থাকলেও যিশুকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+