মিমিকে 'মন' দিলেন যশ! তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন ভিডিও
আগামী ১৯ জানুয়ারি যশ আর মিমি অভিনীত ' টোাল দাদাগিরি' ছবিটি মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির 'মন ' গানটি এই মুহুর্তে মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া।
মিমির 'মন' এখন মজে রয়েছে যশকে ঘিরে! খুল্লামখুল্লা যশ বলেই দিয়েছেন তিনি মিমি ছাড়া কাউকে ভাবতে পারছেন না। যশ বলেই তো দিয়েছেন, 'একপাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি চাই না কিছুই।' ভাবছেন এ কী করে হল? তাহলে বলে রাখা ভালো , এসবই 'রিল'এর ঘটনা 'রিয়েল'-এর নয়।

A post shared by Mimi (@mimichakraborty) on
আগামী ১৯ জানুয়ারি যশ আর মিমি অভিনীত ' টোাল দাদাগিরি' ছবিটি মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির 'মন ' গানটি এই মুহুর্তে মাতাচ্ছে সোশ্যাল মিডিয়া। গানে যশ আর মিমিকে এক্কেবারে অ্যরকমের লুক -এ পাওয়া গেল। আপাতত সোশ্যাল মিডিয়া এই ছবির গান নিয়ে বেশ সরগরম । ছবিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, সৌরভ চক্রবর্তী ও প্রদীপ ধর। ছবির সংগীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি। কমেডির পাশাপাশি ছবিতে দেখা যাবে অ্যাকশনও।
অ্যাকশনে ঠাসা এই ছবি একটি অন্য ধরনের প্রেমকাহিনি বলে জানিয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। মিমির সঙ্গে যশের এটি দ্বিতীয় ছবি। সব মিলিয়ে নতুন বছরে আরেকটি মিষ্টি প্রেমের বাংলা ছবি পেতে চলেছে টলিউড।












Click it and Unblock the Notifications