গুরুতর অসুস্থ উত্তম কুমারের সহ নায়িকা, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী
গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সিওপিডির সমস্যা রয়েছে তাঁর। এছাড়াও একাধিক সমস্যা রয়েছে তাঁর। ফুসফুসে সংক্রমণের কারণেই প্রবল শ্বাসকষ্ট তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।
প্রায় ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। উত্তমকুমাের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। এখনও কাজ করে চলেছেন একাধিক ছবিতে। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালেও তাঁকে দেখা গিয়েছিল অভিনয় করতে।

বর্তমানে লিলি চক্রবর্তী নিম ফুলের মধু বলে একটি সিিরয়ােল অভিনয় করছিলেন। কিন্তু বেশ কয়েকদিন তাঁকে দেখতে পাচ্ছিলেন না দর্শকরা। তারপরেই দর্শকরা আশঙ্কা করতে শুরু করেছিলেন। শেষে জানা যায় প্রায় ১২ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। এখন বাড়ি ফিরে এলেও ভাল করে কথা বলতে পারছেন না তিনি। সেকারণে এখনই শ্যুটিংয়ে যোগ দিতে পারছেন না।
টিএরপিতে প্রথম সারিতেই রয়েছে নিম ফুলের মধু সিরিয়ালটি। তাতে অভিনেত্রীর চরিত্রও গুরুত্বপূর্ণ। ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন লিলি চক্রবর্তী। দর্শকদের কাছে জনপ্রিয় চরিত্রটি। টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন লিলি চক্রবর্তী। একাধিক বাংলা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর একাধিক ছবি হিটও করেছিল সেসময়। মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী।
এখন বয়সের ভারে অনেকটাই অভিনয় কমিয়ে দিয়েছেন তবে অভিনয় যে তাঁর নেশা সেটা স্পষ্ট কারণ। বয়স হয়ে গেলও কিন্তু অভিনয় ছাড়েননি লিলি চক্রবর্তী। একাধিক বাংলা চরিত্রে নিজের বয়সোপযোগী চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। একাধিক সিরিয়ােলও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। কয়েকদিন আগে পর্যন্ত দেখা গিয়েছিল তাঁকে টেলিভিশনের পর্দায়। কিন্তু অসুস্থতার কারণে শ্যুটিং করতে পারছেন না। তবে অভিনেত্রী জানিয়েছেন একটু সুস্থ হয়ে উঠলেই তিনি আবার অভিনয় শুরু করবেন। স












Click it and Unblock the Notifications