মিতিন মাসির শ্যুটিংয়ে বিপত্তি, কোয়েলকে নিয়ে গভীর চিন্তায় পরিচালক
শ্যুটিং করতে গিয়ে হাত ভেঙে ফেললেন কোয়েল মল্লিক। মিতিন মাসির শ্যুটিং করছেন এখন তিনি। পরিচালক অরিন্দম শীলের প্রযোজনায় হচ্ছে ছবিটি। আগের মিতিন মাসি ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। সেকারণে আবারও মিতিন মাসি সিরিজের দ্বিতীয় ছবি করতে চলেছেন তিনি।
তারই শ্যুটিং চলছিল। একেবাের অ্যাকশন সিন চলছিল। মুম্বই থেকে অ্যাকশন ডিরেক্টর, ফাইট মাস্টার এসেছিলেন সেই সিনের শ্যুটিংয়ের জন্য। সেই সময়ই কোয়েলের হাত ফাইট মাস্টারের পায়ের হাড়ে গিয়ে পড়ে। তখনই কোয়েলের হাতের আলনা বোন ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বিকাশ কাপুর কোয়েলকে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই সেই দুর্ঘটনার কথা জানিয়েছেন। পরিচালক জানিয়েছেন সাহসী কোয়েল। হাত ভেঙে যাওয়ার পরেও অনেক্ষণ যন্ত্রণা সহ্য করে ছিলেন তিনি।
কোয়েল না থাকতে পারায় তাঁর অংশ বাদ দিয়ে বাকি ছবির শ্যুটিং হবে। এখনও বেশ কিছু অ্যাকশন সিন বাকি রয়েছে কোয়েলের। তার হাত ঠিক হয়ে গেলে তবেই সেই সিনগুলোয় শ্যুটিং করা যাবে বলে জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। আপাতত কোয়েল বাড়িতেই রয়েছেন বিশ্রামে। যত তাড়াতাড়ি সম্ভব ছবির শ্যুটিং শেষ করতে চাইছেন পরিচালক। মিতিন মাসি সিরিজের এটি তৃতীয় ছবি হতে চলেছে কোয়েলের। বাংলা সিনেমার একমাত্র মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications