মহালয়ায় এবার মহামায়া কে? দুর্গা রূপে ফিরছেন কি কোয়েল? জোর জল্পনা টলিপাড়ায়

মহালয়ায় এবার মহামায়া কে? দুর্গা রূপে ফিরছেন কি কোয়েল? জোর জল্পনা টলিপাড়ায়

পুজো এসে গেল প্রায়। অক্টোবরের শুরুেতই মহালয়া। হাতে আর একটা মাস। তারপরেই শুরু হয়ে যাবে পুজো। টেলিভিশন চ্যানেলগুলিতে এখনও ময়লয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এবার কোয়েল মল্লিককে দুর্গার বেশে দেখা যাবে। ফের টেলিভিশনে ফিরছেন তিনি। গতবছরই সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে অভিনয়ের জগতে ফিরতে শুরু করেছেন। জি বাংলায় একটি রিয়েলিটি শোয়ের দেখা গিয়েথে তাঁকে। অবার নাকি ফুলফ্লেজেড অভিনয়ের জগতে ফিরছেন তিনি।

কোয়েলকে নিয়ে নতুন জল্পনা

সূত্রের খবর কালার্স বাংলায় ময়ালয়ার অনুষ্ঠানে দুর্গার বেশে দেখা যাবে কোয়েল মল্লিককে। সম্প্রতি কোয়েলের এইটি ইনস্টাপোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে কোয়েল মল্লিক যে স্টোরিটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে তিনি একটি মিিটংয়ে রয়েছেন এবং ছবিপ ক্যাপশনে লিখেছেন মহালয়া শুট, কার্লাস বাংলা। সরাসরি স্পষ্ট করে কিছু লেখা না হলেও এই ছবিতে ইঙ্গিত রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। কালার্স বাংলার পক্ষ থেকেও অবস্য কিছু জানানো হয়নি।

এর আগেও মহালয়ার অনুষ্ঠানে দুর্গার বেশে দেখা গিয়েছে। ২০১৫-সালে প্রথম বাংলার 'মহিষাসুরমর্দিনী'তে কোয়েল মল্লিককে দুর্গা ভূমিকায় দেখা গিয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান 'দুর্গা দুর্গতিনাশিনী'তেও কোয়েল দুর্গা হয়েছিলেন। ২০১৮ এবং ২০১৯ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার কালার্স বাংলায় হয়তো তাঁেক দেখা যাবে দুর্গার বেশে। এখনও এই বিষযটি নিয়ে ধোঁয়াশা রেখেছেন অভিনেত্রী এবং চ্যালেন কর্তৃপক্ষ।

২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেই সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র সন্তানের জন্ম দিয়েছিেলন তিনি। তারপরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন কোয়েল।এমনতী রঞ্জিত মল্লিকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সন্তানের জন্ম দেওয়ার পর দীর্ঘ সময় অভিনয় লাইম লাইটে দেখা যায়নি তাঁকে। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। গত বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিকের রক্তরহস্য। এরপর ফ্লাইওভার ছবিতেও দেখা গিয়েছে কোয়েলকে। সম্প্রতি টেলিভিশনে একটি রিয়েলিটি শোয়েও দেখা গিয়েছিল তাঁকে।

একাধিক চ্যালেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহালয়ার শ্যুটিং।কারন হাতে আর বেশি সময় নেই। সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে সব কাজ। তাই জি বাংলা থেকে শুরু করে কালার্স বাংলা, স্টার জলসাতেও দেখানো হবে মহালায়ার বিশেষ অনুষ্ঠান। একাধিক অভিনেত্রী একেক সময়ে দুর্গার ভূমিকায় দেখা যায়। এবারও এরকম একাধিক নাম উঠে আসছে। কোয়েল মল্লিক ছাড়াও শ্রাবন্তী এমনকী টেলিভিশনের একধিক জনপ্রিয় নায়িকাকে দুর্গার ভূমিকায় দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+