সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন! যা জানালেন জয়া এহসান, মুখ খুললেন বিয়ে নিয়েও

বাংলা ছবিতে কেরিয়ার অনেকদিন আগে শুরু করলেও , ২০১৭ সালে বাংলা ফিল্ম জগতে দাপট একাই দেখিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান।

বাংলা ছবিতে কেরিয়ার অনেকদিন আগে শুরু করলেও , ২০১৭ সালে বাংলা ফিল্ম জগতে দাপট একাই দেখিয়েছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বিসর্জন' ছবির হাত ধরে এবছরে একের পর এক সম্মান জিতে নিয়েছেন তিনি। আর এই সুন্দরি বাঙালি অভিনেত্রীকে নিয়ে টলি পাড়ায় গুঞ্জনের শেষ নেই।

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন! যা জানালেন জয়া আহসান, মুখ খুললেন বিয়ে নিয়েও

এক প্রথম সারির বাংলা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জয়া এহসানকে সৃজিত মুখোপাধ্যায়ের বিষয়ে প্রশ্ন করা হয়। সৃজিতের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন কী সত্যি না মিথ্যে , তা নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে জয়া সাফ জানিয়ে দেন, শিল্পী হিসাবে সৃজিতের সঙ্গে কাজ করতে তিনি চান। তবে সম্পর্কের বিষয়টা পুরোটাই গুজব।

এদিকে, ঢাকাতে তাঁর এক বিশেষ বন্ধু রয়েছেন বলে জানা যায়। সে বিষয়ে প্রশ্ন করা হলে , জয়া গোটা ব্যাপারটাতেই রাখঢাক করে এড়িয়ে যান। সেই বন্ধুর নাম জানতে চাওয়া হলেও , জয়া তাও জানাননি। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলে এদিন জয়া স্পষ্টই জানিয়ে দেন যে আপাতত তিনি বিয়ে করছেন না। বাংলাদেশের এক ছবিতে প্রযোজনার কাজে তিনি যেমন ব্যবস্ত , তেমনই এদেশের শ্যুটিং এর কাজের ফাঁকে তাঁর নিঃশ্বাস ফেলার সময় নেই। সব মিলিয়ে জয়া এহসান এই মুহুর্তে বাংলা চলচ্চিত্র জগতের ব্যস্ততম অভিনেত্রী হয়ে উঠেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+