জয়ার রূপে রয়েছে বাঙালি সৌন্দর্য, যাতে বুঁদ হল বাংলা ছবি

পদ্মাপাড়ের বাঙালি তিনি। এবছরে একের পর এক ছবিতে তাঁর অভিনয় প্রতিভায় অভিভূত এপার বাংলাও। শুধু কী এপার বাংলা , গোটা দেশের দর্শকের মন জয় করে নিয়েছেন বাংলা দেশের অভিনেত্রী জয়া আহসান।

পদ্মাপাড়ের বাঙালি তিনি। এবছরে একের পর এক ছবিতে তাঁর অভিনয় প্রতিভায় অভিভূত এপার বাংলাও। শুধু কী এপার বাংলা , গোটা দেশের দর্শকের মন জয় করে নিয়েছেন বাংলা দেশের অভিনেত্রী জয়া আহসান। আর তার জন্যই জি সিনে অ্যাওয়র্ডসের আসরে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রীর সম্মানও জিতে নিয়েছেন ৪৫ বছর বয়সী এই বাংলাদেশী অভিনেত্রী।

জয়ার রূপে রয়েছে বাঙালী সৌন্দর্য, যাতে বুঁদ হল বাংলা ছবি

বাঙালি রমনীর মাধুর্য বা স্বাভাবিক যে সৌন্দর্য তা যেন আলাদা মাহাত্ম নিয়ে ধরা দিয়েছে জয়ার মধ্যে। বাঙালী মহিলার কমনীয় তন্বী রূপ বার বার ফুটে ওঠে জয়ার সৌন্দর্যে। শুধু রূপ বা সৌন্দর্যেই নয়। জয়া আহসান, তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয় দক্ষতা দিয়েও মন মজিয়েছেন দর্শককূলের। চলতি বছরে মুক্তি পাওয়া 'বিসর্জন' ছবিতে জয়ার অভিনয় দাগ কেটেছে অনেকের মনে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জয়াকে যেন নতুন করে আবিষ্কার করতে পেরেছে বাঙালি দর্শক।

২০১৭ সাল তাঁর কাছে শ্রেফ সাফল্য ধরে রাখার বছর। কারণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর সফল্যের পথ চলা অনেক আগে থেকেই শুরু হয়েছে। 'আবর্ত',' রাজকাহিনী',' ঈগলের চোখ', ইত্যাদি ছবিতে জয়া বড় পর্দা যেমন মাত করেছেন। তেমনই ইন্টারনেটে মুক্তিপ্রাপ্ত ' ভালোবাসার শহর' -এর মতো স্বল্প দৈর্ঘের ছবিতেও সমান দাপটে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে জয়া প্রমাণ করেছেন কেন তিনি 'নিউজ মেকার' হওয়ার দাবি রাখেন। আর সেই সূত্র ধরেই জয়ার গুণমুগ্ধরা চেয়ে আছেন পরের বছরে মুক্তি পেতে চলা জয়ার ছবিগুলির দিকে। তার মধ্যে অন্যতম জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলা 'আমি জয় চ্যাটার্জি'। এই ছবির হাত ধরে আবারও আবীর-জয়া জুটিকে নিয়ে বাড়ছে দর্শককূলের কৌতূহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+