পুলিশের লাঠিচার্জের শিকার অভিনেত্রী দেবলীনা! বিধাননগরে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড

পশুপ্রেমীদের মিছিল ঘিরে পুলিশি লাঠিচার্জে ধুন্ধুমার পরিস্থিতি বিধাননগরে। এদিন পুলিশের লাঠিচার্জের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত।

পশুপ্রেমীদের মিছিল ঘিরে পুলিশি লাঠিচার্জে ধুন্ধুমার পরিস্থিতি বিধাননগরে। এদিন পুলিশের লাঠিচার্জের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত।

পুলিশের লাঠিচার্জের কবলে অভিনেত্রী দেবলীনা! বিধাননগরে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড

এনআরএস-এ ১৬ টি কুকুর ছানার মৃত্যু ঘিরে প্রতিবাদে সরব হন দেবলীনারা। কুকুরের হত্যাকাণ্ডে অভিযুক্ত নার্সদের কেন এনআরএস-এ ঢুকতে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হন শহরের কুকুরপ্রেমীরা। প্রতিবাদে অনড় থেকে সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে অবস্থানে বসেছিলেন কয়েক জন পশুপ্রেমী। মঙ্গলবার গভীর রাতে সেই অবস্থান তুলতে যায় পুলিশ। তখনই দুপক্ষের মধ্যে তাপ উত্তাপ চরমে ওঠে । শেষে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়।

যদিও বিধাননগর পুলিশ কমিশনারেট তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। অভিনেত্রী দেবলীনা দত্তের অভিযোগ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষকর্মীদের দিয়ে মহিলাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। আপাতত পুলিশের এই আচরণের প্রতিবাদে আরও বড় আন্দোলনে নামার পরিকল্পনা করছেন পশুপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+