নববর্ষের আনন্দে গা ভাসালেন টলি স্টাররা, জানালেন শুভেচ্ছা বার্তা
নূতন কে আহ্বান করে পুরনো সমস্ত ' মন খারাপ', 'ভালো না লাগা'-গুলোকে ঝেড়ে ফেলার দিন নববর্ষ। গান , কবিতা, আড্ডা, খাওয়া দাওয়াতে বর্ষবরণে এদিন মেতে রয়েছে গোটা বাংলা।
নূতন কে আহ্বান করে পুরনো সমস্ত ' মন খারাপ', 'ভালো না লাগা'-গুলোকে ঝেড়ে ফেলার দিন নববর্ষ। গান , কবিতা, আড্ডা, খাওয়া দাওয়াতে বর্ষবরণে এদিন মেতে রয়েছে গোটা বাংলা। এপার থেকে ওপার বাংলা আজ একযোগে উদযাপন করছে নতুন বছরের আনন্দকে। চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। এদিন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। দেখে নেওয়া যাক কে কীভাবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন।
|
প্রসেনজিৎ
আর কয়েকদিনের অপেক্ষা, সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'দৃষ্টিকোণ'। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছেন ঋতুপর্ণা। আর নববর্ষের সকালে ফিল্মের প্রচারের কাজ আর নানা ব্যস্ততার মধ্যেই সকলের প্রতি সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ।
|
ঋতুপর্ণা সেনগুপ্ত
১৪২৫ -এর নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণাও। এদিন সকালেঅ টুইটারে তিনি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন।
|
সোহম
এদিন তাঁর ভক্তদের জন্য শুভেচ্ছা বার্চা জানিয়েছেন সোহমও। পাশাপাশি বড়দের প্রণাম জানিয়ে একটি টুইট করেন অভিনেতা সোহম।
অনিরুদ্ধ রায় চৌধুরী
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এদিন সকাল সকাল ফেসবুক পেজে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালক তথছা প্রযোজকের পোস্টে অনেকেই কমেন্ট করেন।












Click it and Unblock the Notifications