আবডাল ক্রমশ উঠছে, প্রকাশ্যেই এবার নুসরতের সঙ্গে কথোপকথনে মজলেন যশ
আবডাল ক্রমশ উঠছে, প্রকাশ্যেই এবার নুসরতের সঙ্গে কথোপকথনে মজলেন যশ
দিন যত এগোচ্ছে তত আবডাল আলগা হচ্ছে। এবার একেবারে প্রকাশ্যেই নুসরতের সঙ্গে কথোপথনে মজলেন অভিনেতা যশদাশ গুপ্ত। আর কোনও লুকোছাপা তাঁরা রাখতে চাইছেন না তারই ইঙ্গিত দিয়ে দিলেন মনে হয়। যশ-নুসরতের সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই এই নিয়ে কানাকানি শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরেই সন্তানে জন্ম দিতে চলেছেন নুসরত জাহান।

যশ-নুসরতরে কথা
এতোদিন সবটাই হচ্ছিল আড়ালে আবডালে। প্রকাশ্যে কখনও যশ নুসরত একসঙ্গে কথা বলেননি। এমনকী তাঁদের একসঙ্গে খুব বেশি দেখাও যাননি। কেবল শোনা গিয়েছিল যশের ফ্ল্যাটেই নাকি থাকছেন নুসরত জাহান। কিন্তু সেটারও যে প্রকাশ্যে এসেছে তা নয়। কিন্তু হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরতের সরাসরি কথোপকথন শোরগোল ফেলে দিয়েছে টলি পাড়ায়। সেখানে যশ নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, সব থেকে বড় জ্ঞান হল, নিজের অজ্ঞানতাকে স্বীকার করা। তার পরেই নুসরত লেখেন, তোমার সঙ্গে একশো শতাংশ সহমত আমি। তারপরে ফের যশ লিখেছেন, আমায় বলো।

সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরত
সেপ্টেম্বর মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ইতিমধ্যেই ছেলে না মেয়ে আসতে চলেছে নুসরতের কোলে এই নিয়ে কেক পার্টি হয়েছে। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অভিনেত্রী। তার কয়েকদিন পরেই আবার দেখা গিয়েছিল যশের পোষ্যের ছবি দিয়েছেন তিনি। তাতেই গুঞ্জন শুরু হয়ে যায় যশের সঙ্গেই এখন থাকছেন নুসরত। সেপ্টেম্বরেই সেই শুভদিন রয়েছে বলে জানা গিয়েছে।

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার
গত মাসেই নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে শোরগোল ফেলে গিয়েছিলেন নুসরত জাহান। তিনি দাবি করেছিলেন নিখিল জৈনের সঙ্গে তাঁর কোনও বিয়েই হয়নি। নিখিলের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। তুরস্কে তাঁদের যে বিয়ের আয়োজন হয়েছিল সেটা সেই দেশের রীতি মেনে হয়নি। আবার ভারতে এসেই নিখিল তাঁকে আইনত বিয়ে করেননি। কাজেই একে একেবারেই বিয়ে বলা যায় না।

সন্তান কার
নিখিলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করার আগেই প্রকাশ্যে এসেছিল অন্তঃসত্ত্বা নুসরতের ছবি। কিন্তু সন্তান কার সেটা তিনি কিছুতেই জানাননি। এমনকী নিখিল দাবি করেছিলেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল যশের সন্তান রয়েছে নুসরতের গর্ভে। যদিও এই নিয়ে যশ এবং নুসরত কেউ-ই কোনও কথা বলেননি।












Click it and Unblock the Notifications