ফেলে আসা ২০২১ সালই 'কেরিয়ারের শ্রেষ্ঠ বছর', টোটা রায় চৌধুরী
ফেলে আসা ২০২১ সালই 'কেরিয়ারের শ্রেষ্ঠ বছর', টোটা রায় চৌধুরী
২০২১ সাল বিদায় জানিয়েছে মাত্র ২ দিন আগে। তাই নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরনো বছরের স্মৃতিচারণ করছেন সবাই। বিগত বছরে অনেকেই নানা ক্ষেত্রে ভালো কাজ করেছেন। বাংলা বিনোদন জগতেও ভালো কাজের মাধ্যমে নিজের ছাপ রেখেছেন বেশকিছু কলাকুশলী। তাঁদের মধ্যে অন্যতম হলেন টোটা রায়চৌধুরী। এতদিন ধরে যোগ্যতা থাকা স্বত্তেও ভালো কাজের সুযোগ পাননি তিনি, এই আক্ষেপ ছিল তাঁর। তবে ২০২১ সালে তাঁর একাধিক কাজের জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন টোটা। তাই স্মৃতিচারণায় বার বার উঠে এল ২০২১ সালের কথা।

২০২১ সালে রোহিত সেন
২০২১ সালের কথা প্রসঙ্গে মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে উঠলেন টোটা রায় চৌধুরী। কারণ শ্রীময়ীর রোহিত সেন বাংলা সিরিয়ালে ট্রেন্ড সেট করেছে। শেষ লগ্নে রোহিতের মৃত্যুটা মেনে নিতে পারেননি ভক্তরা। রোহিত সেন চরিত্রটি কার্যত সারা বাংলার মহিলাদের কাছে অন্যতম জনপ্রিয় পুরুষ চরিত্র হয়ে উঠেছেন। এই পুরনো বছর টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীকে ভরিয়ে দিয়েছে বলে মত দর্শকদের। আর সেই কথা স্বীকার করলেন স্বয়ং টোটাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা বলেছেন, রোহিত সেনের মত চরিত্র সব সময় তৈরি হয়না। আর এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেব তিনি। আর এবার পুনরায় রোহিত সেনের স্মৃতিচারণা করলেন টোটা।

বিগত বছরেই ফেলুদা ফেরত
ফেলুদা ফেরত সত্যজিৎ রায়ের 'ফেলুদা'র উপর নির্মিত ওয়েব সিরিজ। আড্ডাটাইমসের প্ল্যাটফর্মে নির্মিত এ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। আর এখানেই ফেলুদা চরিত্রে প্রথমবারের মত অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী। একইসাথে লালমোহন গাঙ্গুলি চরিত্রে অনির্বান সেনগুপ্ত এবং তোপসের চরিত্রে কল্পন মিত্রকে দেখা গিয়েছে। আর এই অভিজ্ঞতা টোটা সারা জীবনেও ভুলবেন না বলে মনে করছেন তিনি।

মুখ না 'মুখোশ' দ্বন্দ্ব থাকুক
২০২১ সালেই টোটা রায় চৌধুরী অভিনীত সিনেমা 'মুখোশ' ও তাঁকে আলাদাভাবে চিনিয়েছে। মুখোশ সিনেমাটি বক্স অফিসে, বেশ কয়েকটি হাউসফুল শো সমেত, অনায়াসে ২৫ দিন অতিক্রম করেছে। তাই বিগত বছর নিঃসন্দেহে টোটার লাকি বছর বলা চলে।

দর্শকদের কৃতজ্ঞতা জানালেন টোটা
"বন্ধুরা আপনাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও বুকভরা ভালোবাসা জানাই। ২০২১ আমার কেরিয়ারের শ্রেষ্ঠ বছর" এমনটাই জানিয়েছেন আবেগ আপ্লুত টোটা। পাশাপাশি তিনি বলেছেন, "সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, তিনটে মিডিয়ামেই সাফল্য লাভ করেছি এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে।" নিজের কেরিয়ারের মধ্য গগণে থেকে তিনি কতটা খুশি তা বার বার বুঝিয়েছেন স্যোশাল মিডিয়ায় তাঁর পোস্ট এর মাধ্যমে।
প্রসঙ্গত, শুধু টলিউড নয়, বলিউডেও এখন অভিনয় করতে চলেছেন টোটা রায় চৌধুরী। খোদ বলিউড পরিচালক করণ জোহারের নজরে পড়ে বলিউডেও খাতা খুলে ফেলেছেন টোটা। এছাড়াও হিন্দি একটি ওয়েব সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। অ্যাকশনধর্মী ওই সিরিজের জন্য কঠোর শারীরিক কসরত করতে হচ্ছে তাকে। রোহিত সেন চরিত্রে অভিনয় করে এই মুহূর্তে সকলের হার্টথ্রব হয়ে উঠেছেন টোটা। বলতে গেলে ৪০ পেরিয়ে কেরিয়ারের সবথেকে শীর্ষ মুহূর্তে রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications