'রোহিঙ্গা' ছবিতে অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়! কোন ভূমিকায় থাকছেন তিনি

দক্ষিণ এশিয়ার আর্থ সামাজিক প্রেক্ষাপটে সাম্প্রতিককালের অন্য়তম বড় বিষয় রোহিঙ্গা সমস্যা। মায়ানমার থেকে বেরিয়ে আসে বহু রোহিঙ্গাই আশ্রয় নিয়েছেন ভারত ও বাংলাদেশে।

দক্ষিণ এশিয়ার আর্থ সামাজিক প্রেক্ষাপটে সাম্প্রতিককালের অন্য়তম বড় বিষয় রোহিঙ্গা সমস্যা। মায়ানমার থেকে বেরিয়ে আসে বহু রোহিঙ্গাই আশ্রয় নিয়েছেন ভারত ও বাংলাদেশে। রিফিউজিদের পুর্নবাসন নিয়ে রীতিমত সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশকে। সেই সমস্ত প্রেক্ষাপটকে সঙ্গে রেখে রোহিঙ্গাদের সমস্যার কথা তুলে ধরতে চলেছে বাংলাদেশের ছবি 'রোহিঙ্গা'।

রোহিঙ্গা ছবিতে অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়! কোন ভূমিকায় থাকছেন তিনি

মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন প্রায় ১১ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু। তাঁদের জীবনসংগ্রাম নিয়েই ছবি রোহিঙ্গা। বাংলাদেশের এই ছবিতে অভিনয় করছেন অ্যতম দক্ষ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি মায়ানমারের একজন সেনা কর্মকর্তার ভূমিকায় থাকবেন। ছবির পরিচালক সৈয়দ অহিদুজ্জামান (ডায়মন্ড)। তাঁর সঙ্গে ছবির বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। এদিকে, বাংলাদেশে ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবির বিষয়ে শাশ্বতর সঙ্গে আলোচনা করতে কলকাতায় পৌঁছন সৈয়দ অহিদুজ্জামান । তিনি জানিয়েছেন, ছবির বিষয়টি নিয়ে বহুদিন ধরেই তিনি বাবনা চিন্তা করছেন।

২০১২ সাল থেকে ছবির বিষয়ে সৈয়দ অহিদুজ্জামান ভাবনা চিন্তা শুরু করেন। এদিকে, ছবিতে অভিনয় করার বিষয়ে সম্মতি জানিয়েছেন শাশ্বত। ফলে খুব শীঘ্রই শাশ্বতকে নিয়ে ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। এই বছরেই শ্যুটিং এর কাজ শেষ করা হবে বলে খবর। স্বভাবতই ছবিটি ঘিরে আলাদা কৌতূহল থাকহবে এদেশের দর্শকদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+