ফিরছেন 'কাকাবাবু' , ফিরছে সৃজিত-প্রসেনজিৎ জুটি !

কাকাবাবু সিরিজের পরবর্তী ছবি 'ইয়েতি অভিযান'-এর শ্যুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে বড় চমক নিয়ে হাজির হবেন যীশু সেনগুপ্তও।

ফের একবার বড় পর্দায় ফিরতে চলেছেন সৃজিত-প্রসেনজিৎ জুটি। 'অটোগ্রাফ' ছবি থেকে এই জুটির পথ চলা শুরু হয়েছে। শেষবারের জন্য 'জুলফিকারে' কাজ করেছেন দুজনে একসঙ্গে। এবার 'কাকাবাবু' সিরিজের হাত ধরে ফের একবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।

'কাকাবাবু' সিরিজের পরবর্তী ছবি 'ইয়েতি অভিযান'-এর শ্যুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা 'পাহাড় চূড়ায় আতঙ্ক' অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি।

ফিরছেন 'কাকাবাবু' , ফিরছে সৃজিত-প্রসেনজিৎ জুটি !

ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশপাশি থাকছেন আরিয়ান, যীশু সেনগুপ্ত, ফিরদৌস। প্রসেনজিৎ অভিনীত এই ছবিতে কিন্তু পরিচালকের তুরুপের তাস যীশু। এমনটাই দাবি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হবে সুইৎজারল্যান্ডে, আরাকু ভ্যালি, সিকিম সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।

তবে যেরকমটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে 'ইয়েতি অভিযান' থ্রিডি ছবি হবে, সেরকমটা হচ্ছে না। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে বেশি থ্রিডি স্ক্রিন যুক্ত সিনেমা হল না থাকায়, ছবি থ্রিডিতে হবে না। গত ৩ বছর ধরে এই ছবির জন্য ঘুটি সাজিয়ে আসছিলেন পরিচালক সৃজিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+