'কলকাতা কম্পানি' নিয়ে হাজির হচ্ছেন বুম্বাদা, সঙ্গে থাকছেন 'দাস দা'-রা! জানুন বিস্তারিত

'কিশোর কুমার জুনিয়ার' ছবির শ্যুটিং এ কিছুদিন আগেই শান্তিনিকেতনের সোনাঝুরিতে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্যুটিং-এই বাউল নাচে মেতে উঠেছিলেন তিনি।

'কিশোর কুমার জুনিয়ার' ছবির শ্যুটিং এ কিছুদিন আগেই শান্তিনিকেতনের সোনাঝুরিতে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্যুটিং-এই বাউল নাচে মেতে উঠেছিলেন তিনি। শ্যুটিং দেখতে সেখানে যাঁরা ভিড় করেছিলেন , তাঁরা তো নিজের চোখকে আজও বিশ্বাস করতে পারেন না! এখানেই শেষ নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর ভক্তদের জন্য় আরও বড় চমক আনতে চলেছেন।

কলকাতা কম্পানি নিয়ে হাজির হচ্ছেন বুম্বাদা, সঙ্গে থাকছেন দাস দা-রা! জানুন বিস্তারিত

একটি নয়! দুটি নয়, মোট ৬ টি ছবি আনতে চলেছেন প্রসোনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা হিসাবে নয়, প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আনতে চলেছেন ছবিগুলি। তাঁর প্রযোজনা সংস্থা এনআইডিয়াজের তরফে ঘোষিত হয়েছে এই ৬ টি ছবির নাম। এনআইডিয়াজ় ক্রিয়েশনস্ অ্যান্ড প্রাইভেট লিমিটেডের তরফে আয়োজিত অনুষ্ঠানে প্রসেনজিৎ নিজেই ঘোষণা করেছেন ছবির নাম। এর মধ্যে রয়েছে নবাগত পরিচালক অভিষেক সাহার ছবি 'উড়নচণ্ডী', সৌমিক সেনের 'মহালয়া', সৌমিক সেনেরই আরেকটি ছবি 'কলকাতা কম্পানি' , এই ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসছে 'দাস দা' নামের একটি ছবি। আর থাকছে সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে আরেকটি নতুন ছবি, যার নাম প্রকাশ্যে আনা হয়নি।

কলকাতা কম্পানি নিয়ে হাজির হচ্ছেন বুম্বাদা, সঙ্গে থাকছেন দাস দা-রা! জানুন বিস্তারিত

উল্লেখ্য, 'মহালয়া' ছবিটি যে বীরেন্দ্রকৃষ্ণভদ্র উত্তমকুমারের মহালয়া পাঠকে কেন্দ্র কের তৈরি হওয়া বিতর্ক নিয়ে তৈরি হচ্ছে, সেখবর ওয়ানইন্ডিয়া বাংলা আগেই জানিয়েছে পাঠকদের। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় থাকছেব যীশু সেনগুপ্ত ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা যাবে। এদিকে, ' দাস দা' ছবিতেও থাকছেন যীশু। ছবির চিত্রনাট্য লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য। 'উড়নচণ্ডী' ছবি দিয়ে টলউডে পদার্পণ করছেন চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য। সব মিলিয়ে সমস্তকটি তাক লাগানো ছবি আসতে চলেছে প্রসেনজির চট্টোপাধ্যায়ের প্রযোজন সংস্থার হাত ধরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+