প্রয়াত জনপ্রিয় অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়
বাংলা চলচ্চিত্র জগতে আরও এক নক্ষত্র পতন। এদিন দুপুরে মৃত্যু হয় প্রখ্যাত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের। বার্ধক্যজনিত রোগে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। আর সেই অসুস্থতার জেরেই এদিন প্রয়াত হন মৃণাল
বাংলা চলচ্চিত্র জগতে আরও এক নক্ষত্র পতন। এদিন দুপুরে মৃত্যু হয় প্রখ্যাত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের। বার্ধক্যজনিত রোগে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। আর সেই অসুস্থতার জেরেই এদিন প্রয়াত হন মৃণাল মুখোপাধ্যায়।

শুধু অভিনেতা হিসাবে নয় গায়ক হিসাবেও মৃণাল মুখোপাধ্যায়ের পরিচিতি ছিল। বহু বছর ধরে তিনি ছোট ও বড় পর্দায় অভিনয় গুণে মুগ্ধ করেছিলেন দর্শকদের। মৃণাল মুখোপাধ্য়ায়ের দুই সন্তানের মধ্যে অন্যতম বাংলা মনোরঞ্জন জগতের নামী গায়িকা জোজো । অপর সন্তান দেবপ্রিয়া অভিনয় জগতে পরিচিতি লাভ করেছেন।
এদিকে, শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন মৃণাল মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে তাঁর শারীরিক সমস্যা আরও বেড়ে যায়। এরপর গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।












Click it and Unblock the Notifications