প্রেম দিবসে বিয়ে করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়, পাত্রী কে চিনে নিন

প্রেম দিবসে বিয়ে করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়, পাত্রী কে চিনে নিন

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউডের অতি পরিচিত মুখ মৈনাক বন্দ্যোপাধ্যায়। মৈনাক তাঁর দীর্ঘদিনের বান্ধবী ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে সোমবার আইনি মতে বিয়ে সারলেন। তাঁদের রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে ১৮ ফেব্রুয়ারি।

আইনি বিয়ে করলেন মৈনাক–ঐশ্বর্য

আইনি বিয়ে করলেন মৈনাক–ঐশ্বর্য

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে মৈনাক ও ঐশ্বর্যের খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু ও পরিবারের উপস্থিতিতে এই আইনি বিয়েটা সেরে ফেলেন। এদিন মৈনাক ও ঐশ্বর্য খুবই মার্জিত পোশাক পরেছিলেন। উভয়ই তাঁদের জীবনের নতুন সফরকে নিয়ে যথেষ্ট উৎসাহিত। সোশ্যাল মিডিয়ায় মৈনাক ও ঐশ্বর্যের ছবি পোস্ট হওয়া মাত্রই শুভেচ্ছার জোয়ার আসতে থাকে। বিনোদন জগত থেকে শুরু করে মৈনাকের ভক্তরা সকলেই বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। মানালি মণীষা দে, অনিন্দিতা রায়চৌধুরি, শ্বেতা মিশ্র সহ অনেকেই মৈনাককে উষ্ণ অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন।

 কে এই ঐশ্বর্য

কে এই ঐশ্বর্য

তবে মৈনাকের মতো ঐশ্বর্য বিনোদন দুনিয়ার মানুষ নন। জানা গিয়েছে, মৈনাকের গাড়ির শখ এবং ঐশ্বর্য গাড়ির ডিজাইনার। প্রথম ভালোলাগা সেখান থেকেই। ঐশ্বর্য মুম্বই নিবাসী। বন্ধুত্ব দিয়েই প্রেমের সূত্রপাত। তারপর কথাবার্তা, দেক্ষা-সাক্ষাত হওয়ার পরই দু'‌জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

 বিয়েতে চাঁদের হাট বসবে

বিয়েতে চাঁদের হাট বসবে

এই সপ্তাহেসার ১৮ ফেব্রুয়ারি মাজিকভাবে বিয়ে করতে চলেছেন মৈনাক-ঐশ্বর্য। বিয়েতে চাঁদের হাট বসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মৈনাক-ঐশ্বর্যের বিয়েতে টলিউডের জনপ্রিয় মুখেদের দেখা যেতে পারে। টলিউডের পাশাপাশি টেলি তারকারাও মৈনাকের বিয়েতে জমিয়ে মজা করবেন বলে জানা গিয়েছে।

মৈনাকের ফিল্মি কেরিয়ার

মৈনাকের ফিল্মি কেরিয়ার

বাঙালি দর্শকদের কাছে মৈনাক খুবই পরিচিত মুখ। তিনি একাধিক টিভি শো, সিনেমা ও ওয়েব সিরিজ করেছেন। থিয়েটার থেকে উঠে আসা মৈনাক বর্তমানে '‌ধূলোকণা'‌ সিরিয়ালে অভিনয় করছেন। যিশু সেনগুপ্ত অভিনীত 'বাবা, বেবি ও...'-তে অভিনয় করছেন মৈনাক। 'বরবাদ', 'নায়িকার মতো', 'চুপকথা', 'মিসম্যাচ', 'ঠাকুরমার ঝুলি', 'জাজমেন্ট ডে'-এর মতো একাধিক ওয়েব সিরিজ ও বাংলা ছবিতে কাজ করেছেন মৈনাক। বিয়ের পর বউ চলে যাচ্ছেন মুম্বই। নিজের লং ডিসট্যান্স বিয়ে ব্যাপারে মৈনাক বলেছেন, '‌এখনই তো কিছু বলতে পারব না। দেখা যাক কী হয়। পুরোটাই তো নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারব।'‌

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+