হাসপাতালে ভর্তি কুশল চক্রবর্তী, আহত অভিনেতার অস্ত্রোপচার
হাসপাতালে ভর্তি কুশল চক্রবর্তী, সম্পন্ন আহত অভিনেতার অস্ত্রোপচার
গুরুতর আহত অভিনেতা কুশল চক্রবর্তী। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ তাঁকে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে ডান হাতে গভীর-ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁর অস্ত্রোপচারও করা হয়।

আপাতত কুশলকে অন্য একটি ওয়ার্ডে রাখা হয়েছে। ইএম বাইপাসে-এর ওই বেসরকারী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কুশল আপাতত সুস্থ রয়েছেন। কুশলকে যাতে দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, তার জন্য হাসপাতালে একটি মেডিক্যাল-বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু বাড়ির মধ্যে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে নিয়ে এখনও কিছু জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে মুখ খোলেননি হাসাপাতাল কর্তৃপক্ষের কেউই। এদিকে, দুর্ঘটনার কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, আগামী সপ্তাহে কুশলের আঘাতের জায়গাটি আরও একবার পরীক্ষা করে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে পা রেখে ছিলেন কুশল। সত্যজিত রায়ের 'সোনার কেল্লা'-র মুকুলের চরিত্রটিতে প্রথম অভিনয় করেন কুশল চক্রবর্তী। এরপর বহু ফিল্ম ও টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠানে তিনি অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications