টলি নায়িকা সায়ন্তিকার গাড়ি ধাওয়া করে হেনস্থা, গ্রেফতার অভিনেতা জয় , নেপথ্যের কারণ নিয়ে জল্পনা
সম্পর্কের ভাঙন, নাকি অন্য কোনও ঘটনা! টালিগঞ্জের অভিনেত্রীকে হেনস্থা ও তাঁর গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ উঠেছে টলি-অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় ওরফে জয়ের বিরুদ্ধে।
সম্পর্কের ভাঙন, নাকি অন্য কোনও ঘটনা! টালিগঞ্জের অভিনেত্রীকে হেনস্থা ও তাঁর গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ উঠেছে টলি-অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় ওরফে জয়ের বিরুদ্ধে। অভিযোগের জেরে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় অভিনেত্রী সায়ন্তিকার গাড়িকে ধাওয়া করে জয়ের গাড়ি। মাঝ রাস্তায় ওভার টেক করে আটকে দেওয়া হয় টলিউড অভিনেত্রীর গাড়ি। পরিস্থিতি বেসামাল দেখে গাড়ি ভিতর থেকে লক করে দেন অভিনেত্রীর গাড়ির চালক। সেই অবস্থায় গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে টালিগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার অভিযোগের প্রেক্ষিতে জয়কে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁকে আলিপুর কোর্টে তোলা হবে । এদিকে, অভিনেতার বিরুদ্ধে মারধর, ভাঙচুর, কটূক্তি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে চলেছে পুলিশ।
সূত্রের খবর, সায়ন্তিকার সঙ্গে একটা সময়ে ভালো সম্পর্ক ছিল জয়ের। কিন্তু সেই সম্পর্ক আচমকা ভেঙে যেতেই অভিনেত্রীকে লক্ষ্য করে এমন হামলা করেন জয়। এই প্রথম নয়, এর আগেও জয় এভাবে সায়ন্তিকাকে হেনস্থা করেছেন বলে দাবি অভিনেত্রীর।












Click it and Unblock the Notifications