টলিপাড়ায় ফের বিয়ের সানাই! বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রসিকতা? বিপাকে অভিনেতা জিতু
টলি পাড়ায় ফের শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। এবার অভিনেতা জিতু কামালের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জিতু কামাল লিখেছিলেন, আমি হত সপ্তাহে কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি। আগামী ২৫ মার্চ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি।'
এই পোস্টের নীচেই আবার তিনি লিখেছেন, 'এই পোস্টটা আমি একজনের কাছ থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম।' জিতুর প্রথম পোস্টের পরেই রীিতমতো শোরগোল পড়ে গিয়েছিল। কাকে বিয়ে করতে চলেছেন জিতু। নবনীতার সঙ্গে সম্পর্কে যে ভাঙন ধরেছে সেটা অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছিল।

নবনীতা এই পোস্টের বিষয়ে জানিয়েছেন, তাঁরা এখন আর সম্পর্কে নেই। যদি কেউ এগিয়ে যেতে চায় তাহলে তিনি শুভেচ্ছা জানাবেন। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর থেকেই নবনীতার সঙ্গে জিতুর সম্পর্কে ভাঙন ধরতে শুরু করেছিল। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে জিতু তার জানান দিয়েছিলেন। নবনীতাও সেই পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা এখন একসঙ্গেও থাকেন না।
সম্প্রতি টলি পাড়ার বেশ কয়েকজন তৃতীয়বার বিয়ে সেরেছেন। গত বছরের শেষে বিয়ে করেছেন পরম-পিয়া। পিয়ার দ্বিতীয় বিয়ে। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পরে পরমব্রতকে বিয়ে করেন তিনি। তার দেড় মাসের মধ্যেই আবারক অনুপম রায় তৃতীয়বার বিয়ে সারলেন। সঙ্গীত শিল্পী প্রশ্মীতাকে বিয়ে করেছেন তিনি। আবার অভিনেতা কাঞ্জন মল্লিক বিয়ে করেছেন শ্রীময়ী চট্টোরাজকে। অভিনেতা পিংকির সঙ্গে বিচ্ছেদের পরে শ্রীময়ীকে বিয়ে করেন তিনি।












Click it and Unblock the Notifications