সলমন ,অনুষ্কার সঙ্গে এবার জিৎ, দেখুন ভিডিও

দেশের নদীগুলিকে সংস্কারের উদ্দেশে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে এবার প্রচারে নামলেন টলিউড অভিনেতা জিৎ। তিনি ছাড়াও এই উদ্যোগে শামিল রয়েছেন বলিউড ডিভা অনুষ্কা শর্মা ও বলিউডের ভাইজান সলমান খান।

দেশের নদীগুলিকে সংস্কারের উদ্দেশে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগকে সমর্থন করে এবার প্রচারে নামলেন টলিউড অভিনেতা জিৎ। তিনি ছাড়াও এই উদ্যোগে শামিল রয়েছেন বলিউড ডিভা অনুষ্কা শর্মা ও বলিউডের ভাইজান সলমান খান। ফলে সমাজসেবামূলক এই উদ্যোগে এবার সলমন, অনুষ্কার সঙ্গে একই সারিতে উঠে এলেন জিৎও।

দেশের বিভিন্ন নদীকে সংস্কারের দাবি তুলেছে এক বিখ্যাত স্বেচ্ছাসেবী সংগঠন । দেশের নদীগুলিতে য়ে পরিমাণ দূষণ বাড়তে তাতে, খুব শিগিগরিই তা শুকিয়ে যেতে পারে। আর এজন্যই প্রয়োজন নদী সংস্কারের। 'ব়্যালি ফর রিভার' নামের এই উদ্যোগে জনমত গড়তে ভোট নিচ্ছে ওই সংগঠন। আর তার জন্য ৮০০০৯৮০০০৯ এই নম্বরে মিডস কল দিতে বলা হচ্ছে। আর এই উদ্যোগকে সমর্থন জানাতেই ইনস্টাগ্রামে প্রচারমূলক ভিডিও আপলোড করেন জিৎ।

Make a difference by being an active participant of the #RallyforRivers movement. Give a missed call aaj..abhi!

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

ভিডিওটিতে দেশের নদী সংস্কারের পক্ষে সওয়াল করেন জিৎ। সবাইকে এই অভিযানে শামিল হওয়ার জন্যও আহ্বান করেন তিনি। অনুষ্কা , সলমন ছাড়াও এই উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে রয়েছেন বাহুবলী খ্যাত অভিনেতা রাণা দাগ্গুবাটিও। উল্লেখ্য, নিজের নিজের মতো করে ভিডিও পোস্ট করে দেশবাসীকে এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান অনুষ্কা ও সলমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+