গৌরব-ঋদ্ধিমার বিয়েতে তারকার মেলা, হাজির সৌরভ থেকে আবীর, দেখুন বিয়ের অ্যালবাম

বহুদিন ধরেই খবর ছিল টলিপাড়ার, যে এই 'মেড ফর ইচ আদার জুটি ' সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।

বহুদিন ধরেই খবর ছিল টলিপাড়ার, যে এই 'মেড ফর ইচ আদার জুটি ' সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। শেষমেশ 'রং মিলান্তি' ঘটল টলিউড অভিনেতা গৌরভ চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের। মঙ্গলবার অগ্নিকে সাক্ষী রেখে দাম্পত্যের গাঁট ছড়ায় একাত্ম হলেন এই দুই তারকা। একনজরে দেখে নেওয়া যাক বিয়ের নানা ছবি।

সব চরিত্র বাস্তব

সব চরিত্র বাস্তব

বহুদিনের দেখা স্বপ্ন যখন বাস্তব হয়, তখন বাস্তবটাও স্বপ্নময় হয়ে ওঠে। আর ৭ বছরের প্রেমের পর সব স্বপ্নকে বাস্তব করে চার হাত এক করলেন গৌরব ঋদ্ধিমা।

অভিভাবকদের সঙ্গে নব দম্পতি

অভিভাবকদের সঙ্গে নব দম্পতি

এদিন গৌরবের বাবা টলিউডের স্বনামধন্য় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও গৌরবের মা মিঠু চক্রবর্তীও বিয়ের পর নবদম্পতির সঙ্গে ফটো শ্যুটে ব্যাস্ত হয়ে পড়েন।

 বিয়ের সাজ

বিয়ের সাজ

লাল চেলির বেনারসীতে ঋদ্ধিমা ও ডিজাইনার ধুতি পাঞ্জাবীতে গৌরব এদিন সকলের নজর কাড়েন। ফিল্মের সেট ছেড়ে রিয়াল লাইফ বিয়েতেও মঙ্গলবার রাতে অপরূপা হয়ে উঠেছিলেন ঋদ্ধিমা।

গৌরবের বিয়েতে আমন্ত্রিত সৌরভ

গৌরবের বিয়েতে আমন্ত্রিত সৌরভ

গৌরবের বিয়ের আসরে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় । এছাড়াও এই বিয়েতে টলিউডের একাধিক তারকা হাজির ছিলেন। সকলকে মিলে এক্কেবারে জমজামাট ছিল গৌরব ঋদ্ধিমার বিয়ে।

আমন্ত্রিত কৌশিক গঙ্গোপাধ্যায়

আমন্ত্রিত কৌশিক গঙ্গোপাধ্যায়

যাঁর ছবির হাত ধরে দুজনের কাছাকাছি আসা, সেই কৌশিক গঙ্গোপাধ্যায়ও এদিন বিবাহবাসরে হাজির ছিলেন। দুজনে নিয়ে ছবি পোস্ট করে কৌশিক টুইটে লেখেন 'সব চরিত্র বাস্তব'।

 আবীরের শুভকামনা

আবীরের শুভকামনা

ঋদ্ধিমা-গৌরবের বিয়েতে আমন্ত্রিত ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তানিও এদিন শুভকামনা জানান নবদম্পতিকে।

বর বড় না বউ

বর বড় না বউ

বাঙালীর সমস্ত নীতি নিয়ম মেনেই বিয়ে সারলেন গৌরব-ঋদ্ধিমা। বিয়ের মালা বদলের পর 'বর বড় না বউ বড়' -র আসরেও হৈচৈ কিছু কম হয়নি।

সিঁদুর দান

সিঁদুর দান

যাবতীয় প্রথা মেনে বিয়েতে পালিত হয়েছে সিঁদুর দানের রীতিও। লাল ঢাকাইয়ের লজ্জাবস্ত্রে ঋদ্ধিমা এক্কেবারে বাঙালি বধূ হয়ে উঠেছিলেন।

বন্ধুদের সঙ্গে জমাটি ছবি

বন্ধুদের সঙ্গে জমাটি ছবি

এদিনের অনুষ্ঠানে ঋদ্ধিমা গৌরবের সঙ্গে জমজমাটি আসরে মেতে ছিলেন তাঁদের বন্ধুরাও। সেই হুল্লোড় ধরা পড়েছে ছবিতেও ।

শুভকামনা জানিয়েছেন দেব

শুভকামনা জানিয়েছেন দেব

ঋদ্ধিমা গৌরবের বিয়েতে শুভকামনা জানিয়ে টুইট করেন অভিনেতা দেব।

যদিদং হৃদয়ং...

যদিদং হৃদয়ং...

গৌরব ঋদ্ধিমার চার হাত এক হতেই সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে তাঁদের বিয়ের ছবি। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় ছবিগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+