দেব কি এবার আসছেন খলনায়কের ভূমিকায়! মুখ খুললেন অভিনেতা

নববর্ষে ফ্য়ানেদের অন্য স্বাদের কিছু উপহার দিতে চলেছেন টলিুড সুপারস্টার দেব। নায়ক দেবকে তো অনেকেবার অনেক ভঙ্গিমায় দেখেছেন তাঁরা। এবার স্বাদবদলের পালা।

নববর্ষে ফ্যানেদের অন্য স্বাদের কিছু উপহার দিতে চলেছেন টলিুড সুপারস্টার দেব। নায়ক দেবকে তো অনেকেবার অনেক ভঙ্গিমায় দেখেছেন তাঁরা। এবার স্বাদবদলের পালা। আসন্ন 'কবীর' ছবিটিতে একজন জঙ্গির ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা দেবকে।

দেব কি এবার আসছেন খলনায়কের ভূমিকায়! মুখ খুললেন অভিনেতা

এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, ছবিটি একটি জেহাদি-র গল্প। এই কথা শুনে প্রথমেই প্রশ্ন ওঠে তাহলে কি এবার খলনায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে দেবকে? উত্তরে দেব জানান, ছবিতে তাঁর চরিত্রটি নেগেটিভ। এমন একজন জঙ্গির ভূমিকায় রয়েছেন দেব, যে পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড'।

দেব জানিয়েছেন প্রথমে তিনি ঠিক করেছিলেন যে ছবিটি তিনি করবেন না। কেরিয়ারের এমন এক পরিস্থিতিতে এসে, যেখানে উত্থানের গ্রাফ তুঙ্গে, সেখানে কেউই এরকম ছবি করতে চান না। তবে দেব শেষমেশ রাজি হন। কারণ, এই ছবিতে তিনি অভিনয় না করলে আর কেউ করতে রাজি হতেন না। তাই 'কবীর' ছবিতে অভিনয় করতে শেষমেশ রাজি হয়ে গেছিলেন দেব। ফলে নববর্ষে এবার এক্কেবারে নতুন ভূমিকায় পাওয়া যাবে টলিউডের এই সুপারস্টারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+