Tollywood: আজও হল না শ্যুটিং, পরিচালক রাহুলের পাশে দাঁড়িয়ে ফেডারেশনের সভাপতিকে আক্রমণ দেবের
এবার ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা দেব। পরিচালক রাহুলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। অভিনেতা দেব একা নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত, কৌশিক গাঙ্গুলি সকলেই পরিচালর রাহুলের পাশে দাঁড়িয়েছেন।
ফেডারেশনের সভাপতিতে আক্রমণ করে অভিনেতা দেব বলেছেন, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারাটাই আসল ক্ষমতা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই টালিগঞ্জের স্টুডিওপাড়া উত্তাল হয়ে রয়েছে। শনিবার সকালে টেকনিশিয়ান স্টুডিওতে তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়। নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল এদিন।

কিন্তু পরিচালক রাহুল মুখোপাধ্যায় সেখানে গিয়ে দেখেন কোনও টেকনিশিয়ান কাজে আসেননি। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য রাও সেখানে গিয়েছিলেন শ্যুটিং করতে কিন্তু টেকনিশিয়ানরা না আসায় শ্যুটিং করতে পারেননি পরিচালক। ডিরেক্টরস গিল্ড পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও টেকনিশিয়ানরা কেন কাজে যোগ দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিনেতা দেবও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, তাঁর বিরুদ্ধে সরাসরি সরব হয়েছেন অভিনেতা দেব। প্রসঙ্গত উল্লেখ্য স্বরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। অভিনেতা দেবও তৃণমূল কংগ্রেসের সাংসদ। ফেডারেশনের এই একরোখা মনোভাবের কারণে বাংলা ছবি সম্পর্কে খারাপ ধারনা তৈরি হবে বলে অভিযোগ করেছেন দেব। ইগোর লড়াই করে সকলের ঘরে ভাতের হাঁড়ি চড়বে না। সেটা যাতে চড়ে সেদিকে নজর দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন অভিনেতা।
এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলিরাও পরিচালক রাহুলের পাশে দাঁড়িয়ছেন। তাঁরা বারবার দাবি করেছেন টেকনিশিয়ানদের যথার্থ সম্মান দিয়েই পরিচালক এবং প্রযোজকরা কাজ করে থাকেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন রাহুলের শ্যুটিংয়ে বারবার বাধা তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন শ্যুটিং আটকে গেলে নেক টাকার ক্ষতি হয়ে যায়। ডিপ্রেশনের মধ্যে রয়েছি।
ডিরেক্টর গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ তৈরি করায় পরিচালক রাহুলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ডিরক্টর গিল্ড নিশেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ফেডারেশন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। যার কারণে আজ শ্যুটিংয়ে কাজে যোগ দেয়নি কোনও টেকনিশিয়ানই। টেকনিশিয়ানরা কাজে যোগ না দেওয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications