২০১৭-এ বার বার সংবাদ শিরেনামে এসে আকাশ ছুঁয়েছেন 'ককপিট'-এর 'চ্যাম্প' দেব

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুথ তিনি। তাঁর স্টারডাম এই মুহুর্তে ঈর্ষনীয় অনেকর কাছেই। বাংলা কমার্সিয়াল ছবিতে তাঁর জনপ্রিয়তার দাপট সবচেয়ে বেশি।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ তিনি। তাঁর স্টারডাম এই মুহুর্তে ঈর্ষনীয় অনেকর কাছেই। বাংলা কমার্সিয়াল ছবিতে তাঁর জনপ্রিয়তার দাপট সবচেয়ে বেশি। শুধু গত কয়েক বছরে তাঁর বেড়ে চলা ফ্যান ফলোইং -এই 'হিট' হননি দেব। চলতি বছরেও তাঁর একের পর এক ছবি প্রমাণ করেছে তাঁর দক্ষতা।

২০১৭-এ বার বার সংবাদ শিরেনামে এসে আকাশ ছুঁয়েছেন 'ককপিট'-এর 'চ্যাম্প' দেব

২০১৭ সালে দেব অভিনীত মোট ৩ টি ছবি মুক্তি পেয়েছে। ১ টির মুক্তি বছরের শেষে, ডিসেম্বরে। চলতি বছরে দেবের প্রযোজনায় 'চ্যাম্প',' ককপিট', সিনেমার হল কাঁপিয়েছে। তবে ইদের মরশুমে মুক্তি পেয়ে 'চ্যাম্প' সেভাবে বক্স অফিস জয় করতে না পারলেও, বাজি মাত করেছে 'ককপিট'। 'ককপিট' ছবির কাহিনী বিন্যাস থেকে লোকেশন বাঙালির মন মজিয়ে দিয়েছে। তবে এই দুই ছবির থেকে কিছু টা আলাদা ঘরানার ছবি 'আমাজন অভিযান'। চিরাচরিত যে ধরনের ছবিতে আমরা দেবকে দেখে অভ্যস্ত তার থেকে এক্কেবারে আলাদাভাবে 'আমাজন অভিযান'-এ নিজেকে তুলে ধরেছেন দেব। চেনা কমার্সিয়াল ছবির লুক থেকে এক্কেবারে ১৮০ ডিগ্রি ঘুরে দেব নিজের ফ্যানমহলকে নতুনত্ব এনে দিয়েছেন এই ছবিতে।

উল্লেখ্য, এবছরে শুধু নিজের অভিনয় নয়, নিজের প্রযোজনা দিয়েও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভরপুর মাইলেজ দিয়েছেন দেব। 'ককপিট' ছবিতে ফের একবার কমলেশ্বর-দেব জুটিকে যেমন দেখা গিয়েছে, 'চাঁদের পাহাড়'-এর পর, তেমনই 'চ্যাম্প' ছবির হাত ধরে আবারও দেব-রাজ চক্রবর্তী জুটিকে ফিরে পেয়েছে টলিউড। সব মিলিয়ে দেব ২০১৭ সালের অন্যতম 'নিউজ মেকার' । তাঁর সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক যে আলোচনাই হয়ে থাকুক, ২০১৭ সালে খবরের শিরোনাম বার বার তিনি দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+