মাঝরাতে জন্মদিনের পার্টিতে মাতলেন দেব! সুপারস্টারের সঙ্গে ভিডিওয়ে ধরা দিলেন কে
বড়দিনের আনন্দের সঙ্গে দেব-রুক্মিনীর জন্য মিশে গিয়েছে টলিউড সুপারস্টারের জন্মদিনের খুশি। আর সেই হইহুল্লোড়কে সঙ্গে নিয়েই জন্মদিনে পার্টির মেজাজে মেতে উঠলেন টলিউড সুপারস্টার দেব।
বড়দিনের আনন্দের সঙ্গে দেব-রুক্মিনীর জন্য মিশে গিয়েছে টলিউড সুপারস্টারের জন্মদিনের খুশি। আর সেই হইহুল্লোড়কে সঙ্গে নিয়েই জন্মদিনে পার্টির মেজাজে মেতে উঠলেন টলিউড সুপারস্টার দেব। সোমবার রাত ১২ টাতেই জন্মদিনের আনন্দে মেতে ওঠেন অভিনেতা দেব।

দেবের ফ্যানক্লাবের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় সুপারস্টারের জন্মদিন উপলক্ষ্যে যেখানে দেখা যায়। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিনে পার্টির মেজাজে রয়েছেন তারকা। কেক কাটার সময় সঙ্গে ছিলেন বান্ধবী রুক্মিনীও। সবমিলিয়ে আনন্দের মেজাজে ভিডিও-য় ধরা দিলেন দেব।
উল্লেখ্য়, কিছুদিন আগেই রাজা চন্দের একটি ছবিতে শ্যুটিং এর জন্য বান্ধবী রুক্মিনীকে নিয়ে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিলেন সুপারস্টার দেব। সেখানে দেব ও রুক্মিনী শ্যুটিং-এ ব্যাপক ব্যস্ত ছিলেন। শ্যুটিং এ এরপরবর্তী ডেস্টিনেশন দুবাই।












Click it and Unblock the Notifications