টলিপাড়ায় ফের সংক্রমণ, এবার করোনা আক্রান্ত অভিনেতা সাংসদ দেব ও তাঁর বান্ধবী রুক্মিণী
টলিপাড়ায় ফের সংক্রমণ, এবার করোনা আক্রান্ত অভিনেতা সাংসদ দেব ও তাঁর বান্ধবী রুক্মিণী
রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত সাংসদ অভিনেতা দেব। করোনা আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী রুক্মিনীও। একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়ে চলেছেন শহরে। করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলিও।

একের পর এক করোনা সংক্রমণ বাড়ছে শহরে। আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা মন্ত্রী সাংসদরা। গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এক লাফে ৯ হাজারে পৌঁছে গিয়েছে। করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। কলকাতাও সেই সংক্রমণের ঝড়ে কাঁপছে। গতকালই একের পর এক করোনা সংক্রমণের খবর আসছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরেই রাতে জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী।
সকাল থেকেই একের পর এক করোনা সংক্রমণের খবর আসতে শুরু করে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাতেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর দেহে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছিল। সানা সহ সৌরভের বাড়ির চারজন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে আবার টলিপাড়ার আরেক তারকা অভিনেতা দেব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমিত হয়েছেন তাঁর বান্ধবী এবং অভিনেত্রী রুক্মিণীও। গত শুক্রবারই মুক্তি পেয়েছে দেব এবং পরাণ চট্টোপাধ্যায় অভিনীত টনিক ছবিটি। সেকারণেই গত কয়েক সপ্তাহ ধরে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। তারপরেই করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications