'দু টাকা' দিয়ে ফিরছেন তাপস পাল! আসল গল্পটা কী, জেনে নিন
শর্ট ফিল্ম 'দু টাকা'-র মাধ্যমে আরও একবার অভিনয় জগতে ফিরছেন তাপস পাল। আগে, সাংসদ পদের দায়িত্ব সামলেও বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করলেও, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত হওয়ার জেরে দীর্ঘদিন তিনি ছিলেন অভিনয়ের
অভিনেতা থেকে নেতা হওয়ার পথটা মোটেও খুব একটা সুগম ছিল না তাপস পালের জন্য। অভিনেতা হিসাবে যতটা তিনি জনপ্রিয়তা পেয়েছেন, ততটাই কঠিন ছিল তাঁর নেতা হিসাবে চলার পথ। বহু বছর বাদে রাজনীতির আঙিনা ছেড়ে এবার তিনি ফের অভিনয়ে ফিরছেন। আসছে তাঁর নতুন ফিল্ম।

শর্ট ফিল্ম 'দু টাকা'-র মাধ্যমে আরও একবার অভিনয় জগতে ফিরছেন তাপস পাল। আগে, সাংসদ পদের দায়িত্ব সামলেও বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করলেও, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত হওয়ার জেরে দীর্ঘদিন তিনি ছিলেন অভিনয়ের বাইরে। এবার দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি 'দু টাকা'-তে তাঁকে দেখা যাবে পবিত্র দত্তের ভূমিকায়।
এক কর্পোরেট অফিসের দুর্বলচেতা ব্য়ক্তির ভূমিকাতে তাঁকে দেখা যেতে চলেছে এই শর্টফিল্মে। এই চরিত্রে সঙ্গে খানিকটা তাঁর পুরনো ছবি '৮:০৮-এর বনগাঁ লোকাল'-এর সত্যেন চরিত্রটির কথা মনে পড়ে যেতে পারে। যে চরিত্রটিতেও অভিনয় করেছিলেন তাপস পাল। তবে 'দু টাকা' ছবিতে দেখানো হয়, কীভাবে একজন সহজ সরল মানুষকে কুড়ি লক্ষ টাকার দুর্নীতিতে ফাঁসানো হয়েছে। মোটা সাড়ে পাঁচ মিনিটের এই গল্পে তাপাস পাল আবারও তাঁর পুরনো ক্যারিশ্মা ফিরিয়ে আনতে পারেন কী না সেটাই দেখার।












Click it and Unblock the Notifications