দু-চোখের বিষ নুসরত, হঠাৎ কেন চিড় ধরল অঙ্কুশের সঙ্গে বন্ধুত্বে

নুসরত জাহানের সঙ্গে একাধিক হিট ছবি করেছেন অভিনেতা অঙ্কুশ। কিন্তু সম্প্রতি নুসরতের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যাচ্ছেন অভিনেতা। একাধিক সাক্ষাৎকারে প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন নুসরতকে নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। একটা সময়ে দুই তারকার মধ্যেই বন্ধুত্ব ছিল।

কিন্তু সম্প্রতি নুসরতের নাম একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। তাতেই নাকি একেবারেই পছন্দ করছেন না অঙ্কুশ। তারপর থেকেই নাকি নুসরতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন তিনি। যদিও মিমির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। অঙ্কুশ আর মিমি এখন প্রতিবেশী। তাঁরা একই বহুতলে থাকেন। হোলিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং মিমিকে একসঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছে।

nusrat and ankush

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক বছর ধরে নুসরতের সঙ্গে কোনও ছবিতেও কাজ করেননি অঙ্কুশ। সেই সঙ্গে নুসরতের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে গিয়েছেন তিনি। কারণ খুব একটা স্পষ্ট করেননি অভিনেতা। তবে নুসরতের নাম একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাওয়াতেই এই দূরত্ব তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করা থেকে শুরু করে কনসস্ট্রাকশন কোম্পানির ডিরেক্টর পদে থেকে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে নুসরতের বিরুদ্ধে। বসিরহাটের সাংসদ পদে নির্বাচনের আগেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত জাহান। তার বছর ঘুরতে না ঘুরতেই নুসরতের সঙ্গে বিয়ে অস্বীকার করেন তিনি। তারপরেই প্রকাশ্যে আসে অভিনেতা যশের সন্তানের মা হতে চলেছেন তিনি। তারপর যেতে যশের সঙ্গেই রয়েছেন নুসরত।

একের পর এক দুর্নীতিকতে নাম জড়িয়ে পড়ে নুসরত জাহানের। এই নিয়ে মিমির সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল নুসরতের। একই সঙ্গে তাঁরা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। মিমি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই বছরের শুরু থেকেই রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবং ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+