অসুস্থ অভিনেতা অঙ্কুশ, চোট পেয়েছেন হাড়ে
অসুস্থ অভিনেতা অঙ্কুশ। কিছুদিন আগে মুম্বইতে ট্রেনিং চলছিল তাঁর। ফিটনেস ট্রেনিংএর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি।
অসুস্থ অভিনেতা অঙ্কুশ। কিছুদিন আগে মুম্বইতে ট্রেনিং চলছিল তাঁর। ফিটনেস ট্রেনিংএর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। সেই ট্রেনিং এর সময়েই হাঁটু আর হাড়ে চোট পয়েছেন অভিনেতা। আপাতত সেই চোটের যন্ত্রণাতে কাবু টলিউডের ডান্সিং সুপারস্টার।

মুম্বইয়ে কঠিন ট্রেনিং -এ ব্যস্ত ছিলেন অঙ্কুশ। সেখানেই চোট পেয়ে আপাতত ব্যাথায় ছটফট করছেন অভিনেতা। বহুদিন ধরেই তিনি বড় পর্দার বাইরে। তারপর এরকম এক চোটে আহত হয়ে আরও বিপর্যস্ত অবিনেতা অঙঅকুশ। আপাতত দ্রুত স্ক্রিনে ফেরার চেষ্টায় রয়েছেন তিনি। এরকম এক বিপর্যস্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে যাবতীয় উপায়ে নিজেকে মোটিভেট করছেন অঙ্কুশ। কারণ তাঁর অপেক্ষায় রয়েছেন তাঁর হাজারও গুণমুগ্ধ।
উল্লেখ্য, টলিউডে আসতে চলেছে ডান্স নির্ভর ছবি 'ডি ফর ডান্স'। সেই ছবিতে অভিনয় করার কথা অঙ্কুশের। বাবা যাদব পরিচালিত এই ছবিতে বিশেষ ভূমিকায় থাকবার কথা অঙ্কুশের। আর সেজন্যই মুম্বইতে চলছিল অঙ্কুশের ট্রেনিং। সেই ট্রেনিং -এই ঘটে যায় বিপর্যয়। তবে অঙ্কুশ অসুস্থ হলেও পুরোদমে চলছে তাঁর শরীরচর্চা।












Click it and Unblock the Notifications