আমিরের ছবি প্রত্যাখ্যান অঙ্কুশের! মন্তব্যের পর বিতর্ক-ট্রোল-মিমে জেরবার অভিনেতা
চরম ট্রোলের শিকার এই মুহূর্তে অভিনেতা অঙ্কুশ হাজরা। কয়েকদিন আগে তাঁর এক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে।
চরম ট্রোলের শিকার এই মুহূর্তে অভিনেতা অঙ্কুশ হাজরা। কয়েকদিন আগে তাঁর এক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। যেখানে তাঁকে আমিরের ছবির অফার প্রত্যাখান থেকে 'অ্যাভেঞ্জার্স' ছবির চিত্রনাট্য নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায়। আর সেই সাক্ষাৎকার নিয়ে একটি মিম ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া স্টার 'বং গাই' কিরণ দত্ত। এরপর থেকে কিরণ বনাম অঙ্কুশের বাক যুদ্ধ তুঙ্গে। তুঙ্গে ওঠে বিতর্ক। যদিও তা খানিকটা স্তিমিত আপাতত। তবে এই মুহূর্তে তা ট্রোল-মিম এ জেরবার অভিনেতা।
সাক্ষাৎকার ও ট্রোল
সোশ্যাল মিডিয়ায় মূলত অঙ্কুশ হাজরার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই একাধিক ট্রোল শুরু হয়ে যায়। ট্রোলের নিশানায় ছিলেন টলি স্টার অঙ্কুশ হাজরা।
আরও একটি সাক্ষাৎকার ট্রেন্ডিং
অঙ্কুশ হাজরাকে এই সাক্ষাৎকারে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বক্তব্য রাখতে দেখা যায়। আর সেই ভিডিও নিয়েও শুরু হয়েছে নতুন 'জোক'। যা ফেসবুক বা হোয়াটস্যাপ খুললেই দেখা যাচ্ছে।
বিশেষ মন্তব্য নিয়ে মিম!
সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ' এক লাইনে ' একটি হলিউড ফিল্ম বর্ণনার কথা। আর অভিনেতার সেই বক্তব্য নিয়েই উঠে আসে একাধিক মিম ।












Click it and Unblock the Notifications