অনির্বাণ-সোহিনীর সম্পর্ক কি আরও ঘনিষ্ঠতার দিকে! টালিউডে নয়া গুঞ্জন
'ভূমিকন্যা' সিরিয়ালে তাঁদের অভিনয় মন কেড়েছে অনেকের, এক বিজ্ঞাপণী ভিডিওতেও তাঁদের দুজনকে সাম্প্রতিককালে একসঙ্গে দেখা গিয়েছে।
'ভূমিকন্যা' সিরিয়ালে তাঁদের অভিনয় মন কেড়েছে অনেকের, এক বিজ্ঞাপণী ভিডিওতেও তাঁদের দুজনকে সাম্প্রতিককালে একসঙ্গে দেখা গিয়েছে। আর এবার টলিউড পাড়ায় খবর, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী সোহিনী সরকার।

নতুন বছরের শুরু থেকেই এই খবরে মাত অনির্বাণ ও সোহিনী। শোনা যাচ্ছে, সিরিয়ালের শ্যুটিং এর সময় থেকেই এই দুই টলি তারকা কাছে আসতে শুরু করেছেন। এরপর সম্পর্ক ক্রমেই বসন্তের ছোঁয়া পেয়েছে..! শ্যুটিং এর ফ্লোরে কিম্বা শ্যুটিং শেষে দুই তারকাকে একসঙ্গে ডেট-এ যেতে দেখা গিয়েছে বলে দাবি অনেকের।

তবে প্রেমের যাবতীয় গুঞ্জন কার্যত নস্যাৎ করে দিয়েছেন অনির্বাণ। তিনি এক প্রথম সারির সংবাদপত্রকে জানিয়েছেন , তাঁর গাড়িতে সোহিনী চড়লেও তাঁরা যে প্রেম করছেন তা একেবারেই ভুল তথ্য। শোনা যায়, অনির্বাণের পছন্দের বিশেষ মানুষটি অন্য কেউ! ফলে গোটা বিষয়টিই আপাতত ধোঁয়াশা ও রহস্যের জটাজালে আবৃত।












Click it and Unblock the Notifications