Bangla Serial: জগদ্ধাত্রীকে নাকি আর দেখা যাবে না, চরম ক্লাইম্যাক্সের পরেই নাকি বিদায় নেবেন নায়িকা
TRP টপারের শিরোপা চলে গিয়েছে। ফের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে নাকি বড় চমক আসতে চলেছে জগদ্ধাত্রী সিরিয়ালে। বিশেষ করে নায়িকার চরিত্র নিয়েই নাকি বড় ধামাকা হতে চলেছে। গত কয়েকদিন ধরেই খবর শোনা যাচ্ছিল সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা নাকি বলিউডের ডাক পেয়েছেন। তিনি নাকি সেদিকেই পা বাড়িয়েছেন।
এদিকে লাগাতার টপার হিসেবে থাকা জগদ্ধাত্রী হঠাৎ করে টিআরপি তালিকায় পিছিয়ে পড়ায় ঘুম উড়েছে পরিচালক এবং প্রযোজকদের। কারণ এই টিআরপির কারণেই একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা-অভিনেত্রীরাও।

জগদ্ধাত্রী সিরিয়ালের সেই পুরনো জায়গা ফিরে পেতে নাকি গল্পে নতুন মোড় আনার পরিকল্পনা করা হয়েছে। জানা যাচ্ছে জগদ্ধাত্রীর চরিত্রটিই নাকি এবার শেষ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে সন্তানের জন্ম দেওয়ার পরেই নাকি জগদ্ধাত্রী মারা যাবে। তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে সিরিয়ালে। কাহিনী যেদিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাতে বোঝা যাচ্ছে জগদ্ধাত্রীর চরিত্রটি শেষ করার দিকে ধাপে ধাপে এগোচ্ছে কাহিনী।
দেখানো হচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই জগদ্ধাত্রী নাকি বিরল জিনগত রোগে আক্রান্ত। সেটার সে চিকিৎসা করাচ্ছে না কারণ সন্তানকে সুস্থভাবে জন্মদিতে চায়। সেকথা জেনে গিয়েছে কৌশিকী। জগদ্ধাত্রীর কাছে সে তাই নিয়ে নানা প্রশ্ন করে। তারক উত্তরে জগদ্ধাত্রী জানিয়েছেন যদি সন্তানের জন্ম দিতে গিয়ে যদি তাঁর কিছু হয়ে যায় তাহলে স্বয়ম্ভূ এবং কৌশিকী যেন তাঁদের সন্তানের খেয়াল রাখে।
এরই মাঝে আবার জ্যাস সান্যালের ভূমিকায় একের পর এক কাজ চালিয়ে যাচ্ছে সে। বোনকে ন্যায় পাইয়ে দিতে জগদ্ধাত্রী সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখানো হচ্ছে সিরিয়ালে। মালা চ্যাটার্জির সঙ্গে উৎসবের কী সম্পর্ক রয়েছে তা খুঁজে রের করার চেষ্টা চালাচ্ছে জ্যাস সান্যাল।












Click it and Unblock the Notifications