(ভিডিও)শ্রুতিকে 'বোন' বলে মানতেই চাইছেন না রাজকুমার!
বড়ই মুশকিলে পড়েছে বিন্নি ওরফে শ্রুতি হাসান। তাঁর প্রেমে পাগল গাট্টু ওরফে রাজকুমার রাও, কিছুতেই শ্রুতিকে বোন বলে মানতে চাইছেনন না।
বড়ই মুশকিলে পড়েছে বিন্নি ওরফে শ্রুতি হাসান। তাঁর প্রেমে পাগল গাট্টু ওরফে রাজকুমার রাও, কিছুতেই শ্রুতিকে বোন বলে মানতে চাইছেনন না। গাট্টু আর বিন্নির এই সমস্যা আর তার সমাধান
নিয়েই ছবি 'বহেন হোগি তেরি'।
চিত্র পরিচালক অনুরাগ কশ্যপ ছবির প্রথম ট্রেলর শেয়ার করেছেন সোস্যাল মিডিয়ায়। রাজকুমার রাও ও শ্রুতি হাসান অভিনীত এই ছবির পরিচালনা করেছেন অজয় কে.পান্নালাল। মজার মোড়কে এই ছবিতে একটি প্রেম কাহিনীর গল্প বুনেছেন পরিচালক।

ছবিতে দেখানো হয়েছে, সুন্দরী বিন্নর জন্য পাগল পাড়ার সবাই। এদিকে বিন্নিকে ছোট থেকেই বাড়িতে শেখানো হয়েছে, যে পাড়ার সমস্ত ছেলেই তাঁর ভাই। আর তাই পাড়ার ছেলেদের তাই ভাই বলে মনে করেন বিন্নি। কিন্তু বিন্নির এরকম ভাবনা মেনে নিতে পারছেন না গাট্টু। গাট্টু বিন্নিকে ভালোবাসে। তবে সেই ভালোবাসা কী শেষ পর্যন্ত মেনে নেবে বিন্নি? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত। সেদিনই মুক্তি পাচ্ছে 'বহেন হোগি তেরি'।
ছবিতে রাজকুমার শ্রুতি ছাড়াও অভিনয় করেছেন , হ্যারি টাংরি। যিনি 'ধোনি' এর বায়োপিকে যুবরাজ সিং এর ভূমিকায় অভিনয় করেন। এছাডা়ও ছবিতে রয়েছেন আরও বিশিষ্ট অভিনেতারা।












Click it and Unblock the Notifications