বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বিদ্যা বালনের 'বেগম জান', ২ দিনে মাত্র ৭.৪৪ কোটি টাকার ব্যবসা
একে রাজকাহিনীর গল্প যা বাংলা দর্শক সাদরে গ্রহণ করেছে তায় আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই। তবে এছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বিদ্যা বালন। কিন্তু তা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'বেগম জান'।
বাংলা ছায়াছবি রাজকাহিনীর হিন্দি সংস্করণ বেগম জান নিয়ে প্রত্যাশা ছিল অনেক। একে রাজকাহিনীর গল্প যা বাংলা দর্শক সাদরে গ্রহণ করেছে তায় আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই। তবে এছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বিদ্যা বালন। কিন্তু তা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'বেগম জান'।
দ্বিতীয় দিনে উইকএন্ডে আয় করল মাত্র ৩.৫০ কোটি টাকা। ছবি মুক্তির প্রথমদিন আয় ছিল মাত্র ৩.৯৪ কোটি। শুক্র ও শনিবার মিলের বেগমজান-এর আয় মাত্র ৭.৪৪ কোটি টাকা।

বেগমজান ছবির আনুমানিক বাজেট ছিল ১৫ টাকা আশেপাশে। গত শুক্রবার দেশের ১২০০টি বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। ছবির লক্ষ্মীলাভ তো হচ্ছেই না, উল্টে ছবিটি যে বহুল প্রশাংসা কুড়োচ্ছে তাও নয়। এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনী বরং বেশি প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বেগমজান চরিত্র অভিনয় করে অনেক বেশি প্রশংসা কুড়োতে সফল হয়েছিলেন।
বেগমজান ছবিতে বিদ্যা বালন ছাড়াও নাসিরউদ্দিনশাহ, ইলা অরুণ, গহর খান, পল্লবী শারদা, রজিত কাপুর, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, বিবেক মুসরান, পুনম সিং রাজপুত, ঋধিমা তিওয়াড়ি, ফ্লোরা সাইনি, প্রিয়াঙ্কা সেটিয়া, মিষ্টি চক্রবর্তী, সুমিত নিঝাওয়ান, পীতবাস এবং রাজেশ শর্মা অভিনয় করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications