বিয়ের আগে আলিয়া ভাটের জন্য ব্যাচেলর পার্টির আয়োজন করবেন তাঁর বিশেষ বন্ধুরা
সবকিছু যদি ঠিকঠাক ভাবে চলে তাহলে লাভবার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট আগামী সপ্তাহেই সাত পাকে বাধা পড়তে চলেছেন। আলিয়া ও রণবীর তাঁদের পরিবার ও বন্ধুদের নিয়ে খুবই সাধারণভাবে বিয়ে করবেন বলে জানা গিয়েছে। তবে গ্র্যান্ড বিয়ের আগে আলিয়া ভাটের প্রিয় বন্ধু অনুষ্কা রঞ্জন ও আকাঙ্খা রঞ্জন 'গাঙ্গুবাই’–এর জন্য ব্যাচেলর পার্টির আয়োজন করতে চলেছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র জানাচ্ছে, 'আকাঙ্খা ও অনুষ্কা আলিয়ার দীর্ঘদিনের বান্ধবী। রণবীরের সঙ্গে অভিনেত্রীর বিয়ের আগে তাঁরা বিশেষ পার্টির আয়োজন করছেন আলিয়ার জন্য। এই ব্যাচেলর পার্টিটি অনুষ্কার বাড়িতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিথিদের তালিকায় আলিয়ার ছোটবেলার বন্ধুরাও থাকবেন।’ এর আগে জানা গিয়েছিল যে রণবীর কাপুরও তাঁর বিয়ের আগে ব্যাচেলর পার্টি করবেন অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কে নিয়ে।
জানা গিয়েছে যে রণবীর ও আলিয়া মুম্বইতে ১৫ এপ্রিল বিয়ে করতে চলেছেন। ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার বান্দ্রার বাড়িতে বিয়ের আগের সব অনুষ্ঠান শুরু হবে। প্রসঙ্গত, নভেম্বর থেকে এগিয়ে আনা হয় বিয়ের তারিখ। আলিয়া ও রণবীরের শুটিং অ্যাডজাস্ট করে তাঁদের পারিবারিক পুরোহিত বিয়ের দিন ধার্য করেছেন। তড়িঘড়ি বিয়ে এগিয়ে আনার পিছনে বিশেষ কারণও রয়েছে। বার্ধক্যজনিত কারণে বেশ অনেকদিন ধরেই অসুস্থ আলিয়ার দিদা অর্থাৎ সোনি রাজদানের মা এন রাজদান। তাঁর অবস্থা স্থিতিশীল নয়। তাঁর শেষ ইচ্ছা আলিয়ার বিয়ে দেখা। দিদার শেষ ইচ্ছা পূরণ করতেই বিয়ের অনুষ্ঠান এগিয়ে আনা হয় এপ্রিলে।












Click it and Unblock the Notifications