দীপাবলিতে আলিয়ার পোস্ট করা এই ছবিই এখন ভাইরাল , জানেন কেন
দীপাবলির আলোতে সেজেছিল ফিল্ম প্রযোজক করণ জোহরের বাড়িও। এবছরের করণের বাড়িতে দীপাবলির আনন্দ ছিল দ্বিগুণ।
দীপাবলির আনন্দে মাতোয়ারা ছিল গোটা দেশ। বলিউডের তারকা মহলেও ছিল আলোর রোশনাইয়ের চমক। দীপাবলির আলোতে সেজেছিল ফিল্ম প্রযোজক করণ জোহরের বাড়িও। এবছরের করণের বাড়িতে দীপাবলির আনন্দ ছিল দ্বিগুণ। কারণ হল, এবছরই ছিল করণের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর ৫ বছর পূর্তি তার সঙ্গে করমের যমজ সন্তান যশ ও রুহির এটাই প্রথম দিপাবলী ছিল।

ফিল্ম 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' -এর ৫ বছর পূর্তীর জন্য করণের বাড়িতে হাজির হন ছবির নায়ক নায়িকা আলিয়া, সিদ্ধার্থ ও বরুণ। চলে নাচগানের আসর।
A post shared by Dharma Productions (@dharmamovies) on
তবে এরই মাঝে করণের দুই সন্তান যশ ও রুহিকে ঘিরেও জমেছিল আসর। সেই জমজমাটি আসরের ছবি পোস্ট করেন আলিয়া ভট্ট । আর ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।
A post shared by Dharma Productions (@dharmamovies) on
এদিনের গেট টুগেদরের ছবি পোস্ট করেন করণও। তিনি তাঁর তিন তারকার সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। এদিনের পার্টিতে করণের মা হিরু জোহর, পরিচালক আয়ান মুখোপাধ্যায়, সহ উপস্থিত ছিলেন অনেকে।












Click it and Unblock the Notifications