'বেফিকরে' রণবীরের নগ্ন হওয়াতে কোন আপত্তি নেই !
একমাস পরেই রণবীর সিং বানী কাপুর অভিনীত 'বেফিকরে' ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিটির ট্রেলরে রণবীর সিংকে অর্ধনগ্ন অবস্থায় একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। বলিউড়ে তো এখন জোর গুঞ্জন চলছে বেফিকরে ছবিতে নাকি আরও কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন রণবীর। এর থেকেই স্পষ্ট অভিনয়ের জন্য নগ্ন হওয়াতে কোন আপত্তি নেই রণবীরের।[ট্রেলর মুক্তির মধ্যে দিয়েই দর্শকদের মন জিতলেন 'বেফিকরে' রণবীর-বানী]
এই সিনেমায় তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে সিনেমার এই দৃশ্যটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে কিনা, তা নিয়ে চিন্তিত প্রযোজক ও পরিচালকরা। কেননা ইতিমধ্যেই করন জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যগুলি বাদ দিতে নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ['বেফিকরে'র গানে চুমুর দৃশ্যে কাঁচি চালাতে পারে সেন্সর বোর্ড !]

রণবীরের মতে, "সবাই বলেন অভিনেতারা নগ্ন হন। কিন্তু আসলে তা সঠিক না। যখন কোনও অভিনেতা অভিনয় করেন মন থেকে তাঁরা এই বিষয়ে কিছুই আলাদা করে অনুভবই করেন না"। এর আগে 'বাজীরাও মস্তানি' সিনেমাতে রণবীরকে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল।
'বেফিকরে'ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন বানী কাপুর। ছবির ট্রেলরটি এবং 'লাবো কা কারোবার' গানটি মুক্তি পাওয়ার পরে বানীকেও বোল্ড অবতারে অভিনয় করতে দেখা গেছে । কিন্তু সবচেয়ে চর্চা হচ্ছে এই সিনেমার চুমুর দৃশ্যগুলি নিয়ে। ৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications