'বেফিকরে' : রণবীরের নিতম্ব প্রদর্শনে আপত্তি নেই সেন্সর বোর্ডের, কোপ পড়ল সমকামী চুমুতে!
বেফিকরে ছবিতে রণবীর সিংয়ের নিতম্ব প্রদর্শন করা নিয়ে কোনও আপত্তি নেই সেন্সর বোর্ডের প্রধান পহলরাজ নিহলানির। কিন্তু সমকামী চুম্বনের দৃশ্য ছেঁটে বাদ দেওয়া হল ছবি থেকে। দুমুখো আচরণ সেন্সর বোর্ডের।
বেফিকরে ছবিতে রণবীর সিংয়ের নিতম্ব প্রদর্শন করা নিয়ে কোনও আপত্তি নেই সেন্সর বোর্ডের প্রধান পহলরাজ নিহলানির। কিন্তু সমকামী চুম্বনের দৃশ্য ছেঁটে বাদ দেওয়া হল ছবি থেকে। দুমুখো আচরণ সেন্সর বোর্ডের।
আমি নির্লজ্জ, নগ্নতা আমার কাছে বড় বিষয় নয় : বেফিকরে প্রসঙ্গে রণবীর সিং
সেন্সর বোর্ডের কাঁচি নিয়ে হালফিলে বিতর্কের শেষ নেই। রণবীর সিং, বাণী কাপুর অভিনীত বেফিকরে ছবিতে সেন্সর বোর্ডের কাঁচি চালানো নিয়ে ফের শুরু হল বিতর্ক।

বিশ্বাস করবেন না, ছবিতে রণবীর সিংয়ের নিতম্ব প্রদর্শন করা নিয়ে কোনও আপত্তি নেই সেন্সর বোর্ডের প্রধান পহলরাজ নিহলানির। কিন্তু সমকামী চুম্বনের দৃশ্য ছেঁটে বাদ দেওয়া হল ছবি থেকে।
লবো কা কারোবার... গানটির অফিসিয়াল ভিডিও যা অনলাইনে মুক্তি পেয়েছিল তাতে কম করে ২ জন সমকামী জুটির চুম্বনের দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু ৯ ডিসেম্বর হলে এই ছবি মুক্তি পাওয়ার পর দেখা যায়, দুই সমকামী চুম্বনের দৃশ্যই বাদ দেওয়া হয়েছে।
একটি সাক্ষাৎকারে নিহলানি এই সমকামী চুম্বনের দৃশ্য বাদ দেওয়ার ঘটনা স্বীকার করে নিয়েছেন। তবে এর সপক্ষে যুক্তিও খাঁড়া করেছেন তিনি। তাঁর কথায়, "বেফিকরে ছবি থেকে সমকামী চুম্বনের দৃশ্য বাদ দেওয়া হয়েছে। গোটা গানটা হল বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের জুটি বা দম্পতি প্যারিসে চুমু খাচ্ছে। আমাদের মনে হয়েছে সমকামী চুম্বন সবধরণের দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে না।"
এই একই কথা ছবির পরিচালক আদিত্য চোপড়াকে জানানো হয়, তিনি কোনও বিরোধিতা না করেই সেন্সর বোর্ডের কথা মেনে নেন।
তাহলে রণবীর সিংয়ের নিতম্ব প্রদর্শনের দৃশ্যে কেন কাঁচি চালানো বল না সে প্রশ্নে সিবিএফসি-র উত্তর, "রণবীর সিংহের নিতম্ব দৃশ্য অনেকটাই কেটে দেওয়া হয়েছে। শুধুমাত্র ১ ঝলক দেখা যাচ্ছে ছবিতে। তাতে ভুল কিছু নেই। নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ঘরের মধ্যের দৃশ্য। প্রেমিক-প্রেমিকা যা করে ওরাও তাই করছে। এতে বিরোধের কিছু নেই। মধুর ভাণ্ডরকরের জেল ছবিতেও নিতম্ব দৃশ্যে ছাড় দেওয়া হয়েছিল"












Click it and Unblock the Notifications