হৃতিক অত্যধিক 'ফ্লার্ট' করায় ফিল্ম ছাড়তে বাধ্য হলেন এই নায়িকা! তুঙ্গে জল্পনা
যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে হৃতিক রোশনের পরবর্তী অ্যাকশন ফিল্ম। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা টাইগার স্রফকে।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে হৃতিক রোশনের পরবর্তী অ্যাকশন ফিল্ম। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা টাইগার স্রফকে। ছবিতে অভিনয়ের কথা ছিল বলিউডের অন্যতম সুন্দরী দিশা পাটানির। তবে এখন তা হচ্ছে না!

সূত্রের খবর, ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দিশা পাটানি। আর, যশরাজ ব্যানারের এই ছবিকে দিশার ছেড়ে দেওয়ার নেপথ্যের কারণ হৃতিক রোশন। সূত্রের দাবি এমনটাই। শোনা যাচ্ছে, ছবি ঘিরে বিভিন্ন বৈঠকে দিশার সঙ্গে অত্যধিক ফ্লার্ট করার চেষ্টা করেন হৃতিক। আর সেজন্যই নাকি বিরক্ত হয়ে ছবি ছেড়ে বেরিয়ে যান দিশা। দিশার ঘনিষ্ঠ সূত্রের খবর, এজন্য নাকি দিশা হৃতিকের ওপর অত্যন্ত বিরক্ত।

উল্লেখ্য, দিশার হাতে এই মুহূর্তের অন্যতম বিগ বাজেট ছবি 'ভারত' রয়েছে। সলমন অভিনীত এই ছবিতে দিশা ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ। অনেকেই মনে করছিলেন যে 'ভারত' ছাড়াও হৃতিক অভিনীত যশরাজের পরবর্তী ফিল্মে অভিনয় ঘিরে পাল্টাতে চলেছে দিশার কেরিয়ার। তবে শেষমেশ তা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications