(ছবি) পদ্মাবতী ছবিতে দীপিকার লুক দেখলে মুগ্ধ হয়ে যাবেন!
'মস্তানি'র পর সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' হয়ে ফের বড়পর্দায় ম্যাজিক ক্রিয়েট করতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এতদিন ছবির গোপনীয়তা মেনে চললেও অবশেষে এই ছবিতে দীপিকার লুক প্রকাশ করলেন খোদ পরিচালক।
'মস্তানি'র পর সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবতী' হয়ে ফের বড়পর্দায় ম্যাজিক ক্রিয়েট করতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এতদিন ছবির মুখ্য চরিত্রগুলি নিয়ে গোপনীয়তা মেনে চললেও অবশেষে এই ছবিতে দীপিকার লুক প্রকাশ করলেন খোদ পরিচালক। [দীপিকার লুক গোপন রাখতে আঁটোসাটো নিরাপত্তা 'পদ্মাবতী'- সেটে]
তবে পদ্মাবতী হিসাবে দীপিকার লুক প্রকাশ করেও কিন্তু কৌতুহল জিইয়ে রেখেছেন পরিচালক। সরাসরি দীপিকার ছবি নয়, বরং দীপিকার পদ্মাবতী ভূমিকার পেন্সিল স্কেচ প্রকাশ করেছেন পরিচালক। [পদ্মাবতী ছবির জন্য রণবীরের চেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা?]
তবে পেন্সিল স্কেচেই যেখানে চোখ ফেরানো যাচ্ছে না দীপিকার থেকে, সেখানে তাঁর অনস্ক্রিন অবতার যে দর্শককে মন্ত্রমুগ্ধ করবে তা বলাই বাহুল্য। [সঞ্জয়লীলা বনশালির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা লোখণ্ডে?]

দীপিকার পদ্মাবতী লুক
এই ছবি অনুযায়ী, যোধা আখবরের যোধা বাইয়ের ভূমিকায় ঐশ্বর্যের লুকের সঙ্গে দীপিকার পদ্মাবতী লুকের অনেক মিল রয়েছে বলে মনে করেছেন অনেকে। তবে সে যাই হোক দীপিকার নয়া অবতার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

রণবীর সিং
এই ছবিতে রণবীর সিংকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে রণবীরের লুকের টিজার ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় সুপার হিট।

শাহিদের লুক
উড়তা পাঞ্জাব-এর পর শাহিদের থেকেও সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে। এই ছবিতে নিজের ফার্স্ট লুকে নিরাশ করেননি শাহিদ। রানি পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায় গেখা যাবে শাহিদকে।

পদ্মাবতী-র কারিগর
রাজা রতন সিংয়ের স্ত্রী পদ্মাবতীর সৌন্দর্য প্রসঙ্গে শোনার পর থেকেই তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন আলাউদ্দিন খিলজি। হিন্দু রানিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও রাজা রতন সিং স্ত্রী পদ্মাবতীকে রাজি করিয়েছিলেন একবার সুলতানের সঙ্গে দেখা করার জন্য। পদ্মাবতীকে দেখার পর আলাউদ্দিন এতটাই মোহিত হয়ে যান যে তিনি সিদ্ধান্ত নেন পদ্মাবতীকে নিজের সঙ্গে নিয়ে যাবেন তিনি। সেনাকে হুমুক দেন এই রাজ্যে হামলা চালানোর জন্য। এই কাহিনীই নিজের মতো করে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications