বাদুড় কাহিনী! করোনার আতঙ্কে অমিতাভের বাসভবনে 'জলসা'র অন্দরে কী ঘটেছে
করোনার জেরে সারা দেশে যা পরিস্থিতি তাতে সর্বদা সজাগ থাকার বার্তা দিচ্ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বারবার করোনা ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন দেশকে। তবে এবার অমিতাভের বাসভবন 'জলসা' র অন্দরের একটি কাহিনী সোশ্যাল মিডিয়ায় 'ব্রেকিং নিউজ' অনে দিয়েছে!

অমিতাভ বচ্চন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, তাঁর বাসভবন ' জলসা'য় তৃতীয় তলায় অমিতাভের নিজের ঘরের ভিতরের ঘটনা। সেখানে গতরাতে একটি বাদুড় এসে পড়েছিল। আর তা দেখে গোটা বচ্চন পরিবারের হাড় হিম হয়ে গিয়েছিল। অমিতাভ লেখেন , যে কখনওই তিনি এমন বাদুড়কে নিজের এলাকায়, বাড়িতে বা ঘরে দেখেননি। আর করোনার এমন বিপজ্জনক সময়ে এমন বাদুড় দেখে রীতিমতো ভয় পান অমিতাভ বচ্চন।
'.. অউর হামারা হি ঘর মিলা উসে..! কোরোনা পিছা ছোড় নহি রাহা ! উড় উড়কে আ রাহা হ্যায়, কম্ভকত!' এমনভাবেই সোশ্যাল মিডিয়ায় মজার ছলে ঘরে বাদুড় ঢোকবার ঘটনাটি জানান অমিতাভ। উল্লেখ্য, গবেষণার একটি সূত্রে দাবি বাদুড় থেকেই করোনা ছড়িয়েছে। আর মহারাষ্ট্রে যে হারে করোনার বৃদ্ধি হচ্ছে, তাতে এভাবে ঘরে বাদুড় ঢোকায় রীতিমতো ত্রস্ত বিগ বি।












Click it and Unblock the Notifications