বসিরহাটে ছাতা মাথায় নুসরত পৌঁছলেন ভোটকেন্দ্রে! পরের ঘটনা বন্দি হল ভিডিওতে

বসিরহাটে যখন একদিকে ভোট দিতে না পারা ঘিরে অভিযোগ উঠছে বিজেপি শিবিরের তরফে তখন তৃণমূল শিরি কিন্তু এক্কেবারে শান্ত । তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগে সোচ্চর হন সেখানের বিজেপি প্রার্থী।

বসিরহাটে যখন একদিকে ভোট দিতে না পারা ঘিরে অভিযোগ উঠছে বিজেপি শিবিরের তরফে তখন তৃণমূল শিরি কিন্তু এক্কেবারে শান্ত । তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগে সোচ্চর হন সেখানের বিজেপি প্রার্থী। বেলা বাড়তেই দুপুরের ঠাঁঠা রোদে বিজেপি সমর্থকদরে নিয়ে ধরনার বসেন প্রার্থী সায়ন্তন বসু। অন্যদিকে, বসিরহাটে 'কুল' মেজাজে ধরা দিলেন তৃণমূলের নুসরত।

বসিরহাটে ছাতা মাথায় নুসরত পৌঁছলেন ভোটকেন্দ্রে! পরের ঘটনা বন্দি হল ভিডিওতে

এদিন, ছাতা হাতে হলুদ শাড়িতে এদিন বসিরহাটের বিভিন্ন বুথ পরিদর্শন করেন নুসরত জাহান। বসিরহাটের ৩ ও ২ নম্বর বুথে ভোট পর্ব পরিদর্শনে বেড়িয়ে পড়েন তৃণমূলের এই প্রার্থী। ভোট কেন্দ্রে নুসরত যেতেই সেখানে ভোটারদের সঙ্গেও তিনি কথা বলেন। সেই ঘটা ধরা পড়েছে ভিডিওতে। এদিন বসিরহাটের ভোটকেন্দ্রে কারোর কোনও অসুবিধা হচ্ছে কী না তার ও খোঁজ নেন নুসরত। পাশাপাশি, বিজেপির সায়ন্তন বসুকে নিয়ে প্রশ্ন করলে নুসরতের সাফ জবাব 'আমি সায়ন্তনের কথা শুনিনা, শুনতে পারিনা।..' এছাড়াও এদিন সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূলের এই তারকা প্রার্থী।

এর আগে, কলকাতার মর্ডান হাইস্কুলের ভোট কেন্দ্রে ভোট দিয়ে নিজের রাজনৈতিক গতিবিধি শুরু করেন নুসরত। কলকাতায় তাঁকে ভোটের লাইনে দেখতে জমে যায় ভিড়। তবে সেখানে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেওয়া নিয়ে খানিকটা ক্ষুব্ধ হয়ে ওঠেন টলিউডের এই তারকা তথা তৃণমূলের এই তারকা প্রার্থী ।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+