শেষে সুপারস্টার শাকিব খানের এমন হাল হয়ে গেল! নয়া জটিলতায় তারকা
বাংলাদেশের সুপরস্টার শাকিব খান ফের একবার খবরের শিরোনামে। কিছুদিন আগেই বাংলাদেশের সাধারণ নির্বাচনে রিক্সায় চড়ে তাঁর ভোট দিতে আসার খবর ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশের সুপরস্টার শাকিব খান ফের একবার খবরের শিরোনামে। কিছুদিন আগেই বাংলাদেশের সাধারণ নির্বাচনে রিক্সায় চড়ে তাঁর ভোট দিতে আসার খবর ভাইরাল হয়ে যায়। এবার প্রকাশ্যে আসছে তাঁকে ঘিরে এক আর্থিক জটিলতার খবর।

পদ্মাপারের এই জনপ্রিয় অভিনেতা ভারতে এসেছিলেন টলিউডের নামী প্রযোজনা সংস্থা এসকে মুভিজের হাত ধরে। এরপরই এসকে-র প্রতিদ্বন্দ্বি এসভিএফএর সঙ্গে শাকিবের একটি চুক্তি সই হয় 'নকাব' ফিল্মটিকে ঘিরে। আর তার জেরেই শুরু হয় যাবতীয় জটিলতার। ছবিটির জন্য এক কোটি টাকার মত পারিশ্রমিক চান শাকিব। যদিও তা নিয়ে বহু ঝামেলা হয় অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে। পাশাপাশি ছবিটিও ফ্লপ হয়ে যায়। এরপর ফের একবার এস কে মুভিজের কাছেই ফিরতে চেষ্টা করেন শাকিব।
এদিকে, এসকে-র কাছে গিয়েও কোটি টাকার পারিশ্রমকি দাবি করেন শাকিব। আর তা শুনেই শাকিবের দাবি খারিজ করে দেয় সংস্থা। ফলে দু'দিক থেকেই চরম বিপদে শাকিব। আপাতত যা পরিস্থিতি কোটি টাকার স্বপ্ন দেখতে গিয়ে টলিউডে দু'কূলই হারিয়েছেন পদ্মাপারের সুপারস্টার শাকিব খান।












Click it and Unblock the Notifications