‘‌হয়তো বাবা হতে চলেছি’‌, পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা হলেন গায়ক নোবেল

সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা হলেন গায়ক নোবেল

বিতর্কের আর এক নাম মইনুল আহসান নোবেল। বাংলাদেশের গায়ক নোবেল আবারও বিতর্কে জড়ালেন। তবে এবার কোনও জনপ্রিয় ব্যক্তিত্বকে হেয় করে নয় বরং নিজের বাবা হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন তিনি।

‘‌হয়তো বাবা হতে চলেছি’‌, পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা হলেন গায়ক নোবেল


সোমবার রাতে নোবেল তাঁর ফেসবুকে বলেন, '‌আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’‌ পোস্টে এই '‌হয়ত’‌ শব্দটা নিয়েই আপত্তি তোলেন নেটিজেনরা। অনেকেই তাঁদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে নোবেল হয়ত নিশ্চিত নন যে তিনি বাবা হচ্ছেন। আর এই নিয়েই চরম বিদ্রুপের শিকার হন নোবেল। নেটিজেনদের অনেকেই নোবেলকে এবার শুধরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

‘‌হয়তো বাবা হতে চলেছি’‌, পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা হলেন গায়ক নোবেল

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো '‌সারেগামাপা’‌র মঞ্চ থেকে উঠে আসা নোবেল একসময় তাঁর গানের জাদু দিয়ে দুই বাংলার মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখিছিলেন। কিন্তু হঠাৎই তিনি বিভিন্ন জনপ্রিয় ও খ্যাতনামা ব্যক্তিত্বদের নিয়ে বিরূপ মন্ত্ব্য করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর তো কখনও নরেন্দ্র মোদী আবার কখনও বা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য। তাঁর এইসব কার্যকলাপের কারণে ত্রিপুরাতে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। ভারতে এলে তাঁকে গ্রেফতার করা হবে বলেও শোনা গিয়েছে। তবে এতকিছুর পরও নোবেলের গানের ভক্ত অনেকেই রয়েছেন। যাঁরা সব পরিস্থিতিতেই নোবেলের পাশে দাঁড়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+