মুম্বইয়ে সিমলা! বাংলাদেশী অভিনেত্রী এবার বলিউড ফিল্মে
শুনে অবাক লাগতে পারে, কিন্তু খবর এখন এটাই যে, মুম্বইয়ে এখন সিমলা! না, ভ্রমণ গন্তব্য়ের কথা হচ্ছে না, বরং বলা হচ্ছে বাংলাদেশী অভিনেত্রী সিমলার কথা। বলিউডে 'সফর' নামের একটি ফিল্মে অভিনয় করছেন সিমলা।
শুনে অবাক লাগতে পারে, কিন্তু খবর এখন এটাই যে, মুম্বইয়ে এখন সিমলা! না, ভ্রমণ গন্তব্য়ের কথা হচ্ছে না, বরং বলা হচ্ছে বাংলাদেশী অভিনেত্রী সিমলার কথা। বলিউডে 'সফর' নামের একটি ফিল্মে অভিনয় করছেন সিমলা। ছবির পরিচালক কিংশিক গুণ ও পরিচালক অর্পণ রায়চৌধুরী।

ছবির প্রযোজক ও পরিচালক দুজনেই সিমলার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। ছবিতে সিমলার সঙ্গে অভিনয় করছেন যশ আরোরা। ১৯ মে থেকে মুম্বইয়ে ছবিটির শ্যুটিং চলেছে। ছবিতে অভিনয় করে উচ্ছসিত বাংলাদেশের অভিনেত্রী সিমলা। তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, আর বলিউডের মতো জায়গায় তিনি অবিনয় করতে পেরে বেশ খুশি বলে জানিয়েছেন সিমলা। বলিউডের প্রতিযোগিতার দৌড়ে যে তিনি সুযোগ পেয়েছেন অভিনয় করার, সে বিষয়ে সিমলা বেশ খুশি।
সিমলা জানিয়েছেন, হিন্দি ছবিতে তাঁকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন প্রযোজক কিংশুক গুণ। সেবিষয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন এই বাংলাদেশী অভিনেত্রী। সিমলার প্রিয় ছবি হৃতিকের 'ব্যাং ব্যাং'। ১৯৯৯ সালে বাংলাদেশের চলচ্চিত্রে পা রেখেছিলেন সিমলা। প্রথম ছবি 'ম্যাডাম ফুলি'। সেই ছবিতেই জিতে নেন জাতীয় পুরস্কার। আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এবার বাংলাদেশ পেরিয়ে মুম্বইয়ে বাংলাদেশের সিমলা। এই নতুন ইনিংস তাঁর জন্য কোন সাফল্য নিয়ে আসে , সেদিকে তাকিয়ে বাংলাদেশের চলচ্চিত্র মহল।












Click it and Unblock the Notifications