নায়িকা এবার গায়িকা! জিতের পদ্মাপারের সহ অভিনেত্রীর নয়া চমক
কিছুদিন আগেই টলিউড স্টার জিতের 'ইন্সপেক্টর নটি ' ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল বাংলাদেশী অভিনেত্রী নুসরত ফরিয়াকে। তাঁর অভিনয় আর সৌন্দর্যের মোহে অনেক যুবক হৃদয়ই মাতোয়ারা হয়েছিল।
কিছুদিন আগেই টলিউড স্টার জিতের 'ইন্সপেক্টর নটি ' ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল বাংলাদেশী অভিনেত্রী নুসরত ফরিয়াকে। তাঁর অভিনয় আর সৌন্দর্যের মোহে অনেক যুবক হৃদয়ই মাতোয়ারা হয়েছিল। এবার সেই নায়িকাই হতে চলেছেন গায়িকা!

বহু ছবিতেই অভিনয়ের সময়ে গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন নুসরত। তবে কণ্ঠস্বর এতদিন মেলাননি কোনও সুরের সহ্গে। এবার এসে গেল সেই পালা। অভিনেত্রী নুসরত এবার গান গাইছেন প্রীতম হাসানের সুরে। বাংলাদেশী এক ছবিতে এই গান মুক্তি পেতে চলেছে । গানের নাম 'পটাকা'!
নুসরত নিজে বলেছেন, গানের ভিডিও-তে থাকছে বড় রকমের চমক। তবে কী সেই চমক তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। বলিউডে আলিয়া ভট্ট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো একের পর এক অভিনেত্রী যখন নিজের কণ্ঠস্বরের মোহে সকলকে মাত করছেন, তখন বাংলাদেশী অভিনেত্রী নুসরতও পিছিয়ে থাকার পাত্রী নন। জানা যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে এই গানের ভিডিও।












Click it and Unblock the Notifications