প্রেমে মশগুল ৪৭ -এর জয়া আহসান! ফের বিয়ের পিঁড়িতে কবে বসছেন অভিনেত্রী

বছরের শেষলগ্নে এবার টলিউড থেকে একগুচ্ছ সুখবর আসছে! সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ের খবর কয়েকদিন আগেই উঠে এসেছিল। এবার শোনা যাচ্ছে, তাঁর এককালের ঘনিষ্ঠ বান্ধবী জয়া আহসানও বিয়ে করতে চলেছেন। তবে এবছর নয়। আগামী বছর হতে পারে জয়ার বিয়ে।

প্রেমে মশগুল ৪৭ বছর বয়সী জয়া আহসান! ফের বিয়ের পিঁড়িতে বসছেন কবে

বাংলাদেশ তথা টলিউডের নামী অভিনেত্রী জয়ার বিয়ের প্রসঙ্গ উঠতেই , প্রশ্ন উঠতে পারে, কাকে বিয়ে করতে চলেছেন এই বঙ্গ সুন্দরী! শোনা যাচ্ছে, ৪৭ বছরের জয়ার এক প্রেমিক রয়েছেন বাংলাদেশেই। আর তাঁর সঙ্গেই আগামী বছর গাঁটছড়া বাঁধতে চলেছেন 'দেবী' খ্যাত এই তারকা। এক সাম্প্রতিক সাক্ষারকারে জয়া নিজেই জানিয়েছেন তিনি প্রেম করছেন। অভিনেত্রী জানান, যাঁর সঙ্গে তাঁর প্রেম, তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন জয়া। সেই সময় বাংলাদেশের উঠতি তারকা তিনি। ১৯৯৮ সালের ১৪ মে বাংলাদেশের অভিনেতা ফয়জলের সঙ্গে বিয়ে করেন জয়া। এরপর থেকে তাঁর জীবনের প্রেম পর্ব নিয়ে একাধিক তথ্য উঠে আসে। আর এবার ফের একবার বিয়ের পিঁড়িতে বসার কথা বলছেন জয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+