শাকিবের 'প্রিয়তমা'-কে নিয়ে কিছু তথ্য

বাংলাদেশের অভিনেতা শাকিব খান প্রযোজিত ছবি 'প্রিয়তমা' র শ্যুটিং কবে শরু হবে তা নিয়ে অনেক দিন ধরেই নানা প্রশ্ন ছিল। শাকিব-বুবলি অভিনীত এই ছবি নিয়ে বেশ উচ্ছসিত বাংলাদেশের চলচ্চিত্র মহল।

বাংলাদেশের অভিনেতা শাকিব খান প্রযোজিত ছবি 'প্রিয়তমা' র শ্যুটিং কবে শরু হবে তা নিয়ে অনেক দিন ধরেই নানা প্রশ্ন ছিল। শাকিব-বুবলি অভিনীত এই ছবি নিয়ে বেশ উচ্ছসিত বাংলাদেশের চলচ্চিত্র মহল। এর আগে, বুবলী জানিয়েছিলেন তিনি শাকিবের দেশে ফেরার অপেক্ষা করছেন। কারণ তাহলেই শুরু হবে ছবির কাজ। আর এসব নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।

শাকিবের প্রিয়তমা-কে নিয়ে কিছু তথ্য

এতদিন এক টলিউড ছবির জন্য শ্যুটিং -এ ব্যস্ত ছিলেনব শাকিব। এবার দেশে ফিরেই তাঁর প্রযোজিত ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শাকিব। শাকিব জানান, 'প্রিয়তমা'র শুটিং শুরু হচ্ছে পয়লা অক্টোবর। মুক্তি পাবে আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে-র সময়। অর্থাৎ শাকিব-বুবলি অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০১৯ ফেব্রুয়ারিতে। শকিব জানিয়েছেন ,'ছবির গল্প ও চিত্রনাট্য প্রস্তুত। শুটিংয়ের স্থানও নির্বাচিত করা হয়ে গেছে। আশা করছি, ১ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব। '

স্বভাবতই সকলের মনে প্রশ্ন উঠছে ছবির বাজেট নিয়ে। শাকিব জানিয়েছেন , ছবির বাজেট ৪ কোটি টাকা। আপাতত ছবি নিয়ে তিনি কীভাবে এগোবেন, কী কী করবেন ,কোন পথে হবে ছবির বাণিজ্যকরণ , এই সমস্ত দিক নিয়ে চিন্তায় আছেন। ছবির শ্যুটিং, হায়দরাবাদের রামোজি ফিল্মসিটিতে হবে। বাকি কিছুটা অংশের শ্যুটিং হবে লাদাখে। এছাড়াও বাংলাদেশের শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের মহেশখালী, কক্সবাজারে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+