প্যানিক অ্যাটাকের রোগী পরীমণি, আইনজীবীর কাতর আর্জি শুনলেন না বিচারক, জামিন নাকোচ

প্যানিক অ্যাটাকের রোগী পরীমণি, আইনজীবীর কাতর আর্জি শুনলেন না বিচরক, জামিন নাকোচ

জামিন মঞ্জুর হল না অভিনেত্রী পরীমণি। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীকে। এই ঘটনায় একাধিক পুলিশ কর্তা জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ কর্তার সঙ্গে পরীমণির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। শুক্রবার তাঁকে ঢাকা মহানগর আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু বিচারপতি তাঁর জামিন না মঞ্জুর করে দেন। আপাতত তাঁকে জেলেই থাকতে হবে।

জামিন নাকোচ

জামিন নাকোচ

জামিন পেলেন না মাদক মামলায় অভিযুক্ত বাংলাদেশি অভিনেত্রী পরীমনি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাঁকে গ্রেফতার করেছিল। তাঁকে গ্রেফতারির অভিযান সিনেমার থেকে কোনও অংশে কম ছিল না। গোটা বাড়ি ঘিরে েফলেছিল বাংলাদেশের পুলিশ। পরীমণি বাড়ি থেকে বেরোতে রাজি হননি। ফেসবুক লাইভ করে অনুরাগীদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে বাঁচাতে পারেননি। ব়্যাবের হাতে গ্রেফতার হতে হয় পরীমণিকে। তার থেকে জেলেই রয়েছেন তিনি। শুক্রবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ। সেখানে আইনজীবী জানিয়েছিলেন পরীমণি ভার্টিগো এবং প্যানিক অ্যাটাকের রোগী। কিন্তু তাতেও রাজি হননি বিচারপতি। জামিনের আবেদন নামঞ্জুর করে দেন তিনি। আপাতত জেলেই থাকতে হবে পরীমণিকে।

অসুস্থ পরীমণি

অসুস্থ পরীমণি

গত দুই সপ্তাহ ধরে জেলে রয়েছেন পরীমণি। সেখানে অমানবিক অত্যাচার করা হয়েছে তাঁর উপর। এমনই অভিযোগ করেন অভিনেত্রীর আইনজীবী। জেলে অত্যাচারের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আদালতকে পরীমণির আইনজীবী জানিয়েছেন তাঁর মক্কেল মানসিক এবং শারীরিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁকে সাময়িক ভাবে মুক্তি দেওয়া হোক। কিন্তু পরীমণির জামিনের প্রবল বিরোধিতা করেন সিআইডির তদন্তকারীরা। তারপরেই বিচারপতি জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমণিকে জেলহাজতে রাখা জরুরি। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্নিত হতে পারে। পালিেয় যেতে পারেন পরীমণি। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কাজেই এখনওতাঁকে জেল হেফাজতে রাখা জরুরি।

পরীমণির ভিডিও ফাঁস

পরীমণির ভিডিও ফাঁস

মাদক কাণ্ডের পর এবার পুলিশকর্তার সঙ্গে পরীমণির ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হয়েছে। গুলশন বিভাগের এডিসি গোলাম সাকলায়েনর ঠোঁটে ঠোঁট রেখে কেক খাচ্ছেন ওই অভিনেত্রী। শুধু তাই নয় একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভিডিওয় ফাঁস হয়ে গিয়েছে। তাতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। পরীমণির গ্রেপ্তারির পর জেরার নামে তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন বলে অভিযোগ। পরীমণির সঙ্গে পুলিশ কর্তার জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ছড়িেয় পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ কর্তার সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

পরীমণিকে নিয়ে সরব তসলিমা

পরীমণিকে নিয়ে সরব তসলিমা

পরীমণির গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বাংলাদেশ সরকারের কাছে পরীমণিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন পরীমণি ষড়যন্ত্রের শিকার। পরীমণির হয়ে মুখ খুলেছেন আরও এক শিল্পী। তিনি অভিযোগ করেছেন পরীমণিকে জোর করে ফাঁসানো হয়েছে। পুলিশ হেফাজতে থাকাকালীন পরীমণিও এইএকই অভিযোগ করেছিলেন। তিনিও অভিযোগ করেছেন তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে সব মিথ্যে অভিযোগ করা হয়েছে। এর আগে বাংলাদেশের এক ব্যবসায়ী নাসিরুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+