সিনেমার প্রথম টিকিট ১ লাখে কিনলেন ভক্ত
দক্ষিণী নায়ক বালাকৃষ্ণের ছবি 'গৌতমীপুত্র সাতকর্ণী'র টিকিট কিনলেন ভক্ত, ১ লাখে।
রজনীকান্তের প্রতিটি সিনেমা ঘিরে তাঁর ভক্তকূলের উত্তেজনার কথা অনেকেই জানেন। সাম্প্রতিক ছবি 'কাবালি' তার আরেকটি উদাহরণ। তবে এবার খবর রজনী বা তাঁর ভক্তদের নিয়ে নয়। খবর দক্ষিণের আরেক নায়ক বালকৃষ্ণকে নিয়ে। বলা ভালো খবর বালকৃষ্ণের এক পাগল ভক্তকে নিয়ে। যিনি ইতিমধ্য়েই কিনে ফেলেছেন, তাঁর 'গুরুর' ছবির প্রথম টিকিট। তাও ১০০১০০ টাকায়।
বালকৃষ্ণের এই ভক্তের নাম ইন্নামুরি গোপীচাঁদ। তাঁর ঘটনার সঙ্গে সঙ্গে তাঁর 'নাম'ও এখন 'খবর' হয়ে গিয়েছে। দক্ষিণী নায়ক বালকৃষ্ণের ছবি 'গৌতমীপুত্র সাতকর্ণী' নিয়ে উত্তেজনা আগে থেকেই ছিল গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে। আর তা মুক্তির পর থেকে দক্ষিণী সিনেমার দর্শকদের মধ্য়ে যথেষ্ট সাড়া পড়ে গেছে।

ভাবছেন, তবে হঠাৎই কেন এতদামের টিকিট কিনলেন গোপীচাঁদ? তাহলে জানিয়ে রাখি, 'গৌতমীপুত্র সাতকর্ণী' বালকৃষ্ণ অভিনীত ১০০ তম সিনেমা। আর সেই উপলক্ষ্যকে উদযাপন করতেই এই 'গুরুদক্ষিণা' ফ্যান ইন্নামুরি গোপিচাঁদের ।
তবে সিনেমাটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবার হিড়িক চরম রয়েছে বলে খবর। টিকিটও পুরোদমে বিক্রি হচ্ছে। জানা যাচ্ছে টিকিট বিক্রির টাকা অন্ধ্রপ্রদেশের বাসাতাভাতারকম ক্যান্সার হাসপাতালে দান করা হবে।












Click it and Unblock the Notifications